নেত্রকোনা বিএডিসি থেকে সার পাচার! কেন্দুয়া রামপুরায় গ্রামবাসীর হাতে ট্রাক আটক, এনসিপি প্রার্থী ফাহিম খান পাঠানের নাম ঘিরে তোলপাড়
নেত্রকোনা: নেত্রকোনা সদর বিএডিসি ভবন থেকে সরকারি বরাদ্দকৃত কৃষি সার পাচারের ভয়াবহ চক্র আবারও প্রকাশ্যে এসেছে। অভিযোগ অনুযায়ী, গুদাম থেকে সার বেআইনিভাবে বের করা হয় এবং তা কেন্দ্রীয় সিন্ডিকেটের মাধ্যমে কেন্দুয়া উপজেলার রামপুরা বাজারে আনা হয়। সেখানে গ্রামবাসী সরাসরি ট্রাকটি আটক করে, যা অভিযোগ অনুযায়ী পাচারকৃত সরকারি সার বহন করছিল। তবে শুধু পাচারকারীরা নয়, এই ঘটনায় সরকারি কর্মকর্তাদেরও যুক্ত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক, দুইজন কৃষি কর্মকর্তা এবং খালিয়াজুরি কৃষি অফিসার সহ স্থানীয় প্রশাসন ও কেন্দুয়া থানা পুলিশের কিছু সদস্যের সাহায্যে সার অবৈধভাবে ছাড়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিএডিসি ভবনের ভেতরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের ছায়া ছাড়া এই পাচার সম্ভব নয়। গ্রামবাসীরা প্রকাশ্যে বলছে— “সরকারি গুদাম থেকে সার বের হচ্ছে, প্রশাসন নীরব, অথচ সরকারি কর্মকর্তারাও এতে যুক্ত। এটি আর সাধারণ দুর্নীতি নয়, এটি একটি সংগঠিত সিন্ডিকেট।” এ ঘটনার সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অংশ হলো—সিন্ডিকেটের কথোপকথনে এনসিপি নেত্রকোনা সদর–০২ আসনের সংসদীয় প্রার্থী ফাহিম খ...