কারাগারে আওয়ামী লীগ সভাপতির মৃ’ত্যু


 


মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) মঙ্গলবার (২৮ অক্টোবর) জেলা কারাগারে মারা গেছেন।




সুপার এস এম কামরুজ্জামান জানান, বাচ্চু গত ২৪ এপ্রিল থেকে কারাগারে ছিলেন। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল ১০টা ৫ মিনিটে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


বাচ্চু চৌহালী উপজেলার এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা। তিনি জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ হত্যা মামলাসহ চারটি হত্যা মামলার আসামি ছিলেন।


কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।

মন্তব্যসমূহ