পোস্টগুলি

আজকের নিউজ লেবেল থাকা পোস্টগুলি দেখানো হচ্ছে

📰 হেডলাইন: একুশে ফেব্রুয়ারিতে ভাষা শহীদদের স্মরণ: আকাশ অভি দেশের সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অঙ্গীকারবদ্ধ

ছবি
সাবহেড: আমিরহাট জেলা ফাউন্ডেশন, বাংলাদেশের প্রতিষ্ঠাতা ও নেত্রকোনা সদর-২ এমপি প্রার্থী আকাশ অভি শহীদদের ত্যাগ স্মরণ করে সতর্কবার্তা প্রদান। পোস্টের মূল অংশ: আজ, ২১ ফেব্রুয়ারি ২০২৫, একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নেত্রকোনা–ময়মনসিংহে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়েছে। ভাষার জন্য জীবন উৎসর্গ করা শহীদদের ত্যাগ স্মরণ করে আকাশ অভি বলেন: “ভাষার জন্য জীবন দিয়েছে যারা, তাদের রক্তেই লেখা আছে আমাদের স্বাধীনতার গল্প। আজকের দিন শুধু স্মরণ নয়, এটি জাতীয় অহংকারের দিন।” 🇧🇩 তিনি আরও উল্লেখ করেন যে, বিগত সময়ে দেশের শাসনপ্রণালীকে যে ত্রুটিপূর্ণ পথে নেওয়া হয়েছিল, তা প্রতিরোধ করা হয়েছে। দেশের সার্বভৌমত্ব ও জনগণের অধিকার রক্ষায় তার অঙ্গীকার অটল। “গণভোটে সামান্যও পরিবর্তন চাইলে, সংসদে যথাযথ আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। জুলাই সনদ বা সংসদে কেউ অনিয়ম করতে চাইলে, আমরা আইন ও ন্যায়ের পথে দাঁড়াব এবং প্রয়োজনে সংসদীয় পার্লামেন্টের কার্যক্রম নিয়ন্ত্রণে রাখব। ফ্যাসিস্ট নীতি বা বৈষম্য দেশের ওপর প্রভাব ফেলতে পারবে না। জনগণের অধিকার ও স্বাধীনতা সর্বোচ্চভাবে রক্ষা করা হবে।” আকাশ অভি বলেন, একু...

🔴 ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজে গোপন সন্ত্রাস ও অপকর্মের অভিযোগ: আতঙ্কে সাধারণ শিক্ষার্থীরা

ছবি
ময়মনসিংহ সরকারি টিচার্স ট্রেনিং কলেজে নিষিদ্ধ ছাত্রসংগঠনের কতিপয় নেতাকর্মী এখনো গোপনে প্রভাব বিস্তার, সন্ত্রাসী তৎপরতা ও অপরাধমূলক কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে—এমন গুরুতর অভিযোগ উঠেছে সাধারণ শিক্ষার্থী ও বিভিন্ন ছাত্রসংগঠনের পক্ষ থেকে। অভিযোগ অনুযায়ী, ছাত্রলীগ নেতা মাহির ও তার সহযোগী হিসেবে পরিচিত আবু রায়হান, পলাশ, তৌকির, রোমান, ওয়ালিদ, রবিন, গৌরব পলাশ, আশিক, স্বাধীন ও রাজসহ আরও কয়েকজন দীর্ঘদিন ধরে একটি সংঘবদ্ধ সিন্ডিকেট পরিচালনা করছে। শিক্ষার্থীদের দাবি, এই সিন্ডিকেটের সঙ্গে মাদককারবার, সিট বাণিজ্য, ভয়ভীতি প্রদর্শন ও নানা অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত। এছাড়াও অভিযোগ উঠেছে, মাহির নিজেকে টিচার্স ট্রেনিং কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রৌনক খানের ঘনিষ্ঠ ছোট ভাই হিসেবে পরিচয় দিয়ে প্রভাব বিস্তার করে থাকে। মাঝেমধ্যেই কলেজের আবাসিক হলে তাদের অনুসারীদের আনাগোনা লক্ষ্য করা যায় এবং একেক তলায় একেকজনের মাধ্যমে সিন্ডিকেট পরিচালিত হচ্ছে বলে অভিযোগ রয়েছে। আরও অভিযোগে বলা হয়েছে, সাবেক ছাত্রলীগ নেতা তৌকির তরফদার, যিনি বর্তমানে ভিন্ন ছাত্ররাজনীতির...

ময়মনসিংহে ‘রেড জুলাই’ সংগঠনের সদর দপ্তরের অনুমোদন ও ৩ মাসের আহ্বায়ক কমিটি ঘোষণা

ছবি
 ময়মনসিংহ প্রতিনিধি: মানবতার পাশে, অন্যায়ের বিরুদ্ধে স্লোগানকে ধারণ করে কাজ করা স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠন রেড জুলাই ফাউন্ডেশন বাংলাদেশ-এর ময়মনসিংহ সদর দপ্তরের অনুমোদন প্রদান করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী ৩ (তিন) মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় গঠিত এই আহ্বায়ক কমিটির মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে। ঘোষিত আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন— ১. আহ্বায়ক: মোঃ শওকত ফকির শাওন ২. সিনিয়র যুগ্ম আহ্বায়ক: নীর আলুল কাইয়ুম ৩. যুগ্ম আহ্বায়ক: মোঃ আলমগীর ৪. যুগ্ম আহ্বায়ক: মোঃ বুরহান ৫. যুগ্ম আহ্বায়ক: মোঃ রানা ৬. সদস্য সচিব: মোঃ মামুন মিয়া ৭. সাংগঠনিক সম্পাদক: মোঃ রুবেল মিয়া ৮. সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ কায়সুল ৯. দপ্তর ও সমন্বয় সম্পাদক: মোঃ রাকিব মন্ডল ১০. প্রচার ও যোগাযোগ সম্পাদক: মোঃ আবু কাইছার আলম ১১. ক্রীড়া সম্পাদক: মোঃ নাজমুল হাসান সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ...

এমপি হবার আগেই চুরির রাস্তা করে নিলেন নেত্রকোণা সদর-বারহাট্টার এনসিপি প্রার্থী ফাহিম

ছবি
প্রার্থীদের মিথ্যাচারের পরবর্তী প্রভাব হলফনামায় মিথ্যা তথ্য শুধু নির্বাচনি প্রক্রিয়ার স্বচ্ছতাই ক্ষুণ্ন করে না, ভোটারদের সিদ্ধান্ত গ্রহণকেও প্রভাবিত করে। একজন প্রার্থীর সম্পদ, মামলা বা আয়সংক্রান্ত তথ্য ভোটারের জানার অধিকার। এসব তথ্য গোপন হলে ভোটার প্রকৃত যোগ্যতা যাচাইয়ের সুযোগ হারান। দীর্ঘ মেয়াদে এতে জনপ্রতিনিধিত্বের প্রতি আস্থা কমে এবং নির্বাচনি ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হয়।  নির্বাচন বিশ্লেষক ড. আব্দুল আলীম এ বিষয়ে বলেন, ‘হলফনামায় প্রার্থীদের মিথ্যাচার রোধে আরপিওতে এ ধরনের সংশোধনী অত্যন্ত ইতিবাচক পদক্ষেপ। তবে এর সাফল্য নির্ভর করবে প্রয়োগের ওপর। কারণ শুধু আইন থাকলেই হবে না, রাজনৈতিক চাপ উপেক্ষা করে কঠোরভাবে আইন প্রয়োগ করতে না পারলে হলফনামায় তথ্য গোপনের সংস্কৃতি বদলাবে না।’ তার মতে, মিথ্যা তথ্য দিয়ে নির্বাচিত জনপ্রতিনিধিরা সংসদে নৈতিক সংকট তৈরি করেন, যা গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর জন্য ক্ষতিকর। ইসির আইনি বেড়াজাল ও পরিকল্পনা হলফনামায় তথ্য গোপনের সংস্কৃতি রোধে এবার নাসির উদ্দিনের নেতৃত্বাধীন কমিশন আরপিও সংশোধনের মাধ্যমে কঠোর অবস্থান নিয়েছে। নতুন বিধান অনুযায...

গণভোট ২০২৬কে সামনে রেখে ময়মনসিংহে জেলা–উপজেলার আহত যোদ্ধা ও সামাজিক সংগঠনগুলোর বৃহৎ সমাবেশ ও পরিকল্পনা সভা

ছবি
  🗳️ গণভোট ২০২৬ ✋ দেশের চাবি আপনার হাতে আসন্ন গণভোট ২০২৬কে সামনে রেখে জাতীয় পর্যায়ে জনমত গঠন, সাংগঠনিক প্রস্তুতি জোরদার এবং জনগণকে সচেতন ও সম্পৃক্ত করার লক্ষ্যে ময়মনসিংহ জেলা পরিষদের মিটিং হলে এক বৃহৎ ও তাৎপর্যপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় ময়মনসিংহের বিভিন্ন জেলা ও উপজেলা থেকে আগত অরাজনৈতিক সাধারণ জুলাই আহত যোদ্ধারা, Red July সামাজিক সংগঠন, Warriors of July, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন সামাজিক ও নাগরিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। বক্তারা বলেন, গণভোট ২০২৬ দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ নির্ধারণে একটি ঐতিহাসিক মুহূর্ত। জনগণের মতামতকে রাষ্ট্রীয় সিদ্ধান্তের কেন্দ্রে আনতে এই গণভোট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাই দল-মত নির্বিশেষে সকল সচেতন নাগরিককে ঐক্যবদ্ধ হয়ে গণভোটের পক্ষে কাজ করতে হবে। সভায় আগামী দিনের কর্মপরিকল্পনা, তৃণমূল পর্যায়ে সংগঠন শক্তিশালী করা, আহত যোদ্ধাদের অভিজ্ঞতা ও ত্যাগকে সামনে রেখে জনসচেতনতা সৃষ্টি, শান্তিপূর্ণ ও ইতিবাচক প্রচার কার্যক্রম পরিচালনা এবং সাধারণ মানুষের মধ্যে গণভোটের প্রয়োজনীয়তা তুলে ধরার কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অংশগ্রহণকারীরা তাদে...

অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি, ২৪ ঘণ্টার আল্টিমেটাম আকাশ অভির কোতোয়ালি থানার ওসির আশ্বাস—২৪ ঘণ্টার মধ্যেই ব্যবস্থা

ছবি
 ময়মনসিংহ: শহরের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগ–সংশ্লিষ্ট সন্ত্রাসী কর্মকাণ্ডে অভিযুক্ত ব্যক্তিরা প্রকাশ্যে অবাধে ঘোরাফেরা করলেও তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হচ্ছে না—এমন অভিযোগ তুলে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আকাশ অভি। তিনি বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে তথ্য থাকা সত্ত্বেও অভিযুক্তদের আইনের আওতায় না আনা জনমনে উদ্বেগ তৈরি করেছে। কোনো বিশেষ স্বার্থে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তিনি। অভিযোগের প্রেক্ষিতে যাঁর নাম উঠে এসেছে, তিনি এলাকায় পিন্টু সিফাত নামে পরিচিত (৪৭)। তাঁর পিতা পিন্টু মিয়া, বাড়ি নেত্রকোনা জেলা। স্থানীয় সূত্র ও রাজনৈতিক মহলে প্রচলিত তথ্য অনুযায়ী, তিনি একসময় ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলেন এবং ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলামিনের ঘনিষ্ঠ সহচর হিসেবে পরিচিত ছিলেন। বর্তমানে তাকে ছাত্রদলের  ওয়ার্ড কমিটিকে কেন্দ্র করে ছাত্র দলের সঙ্গে  চলাফেরা করতে দেখা যাচ্ছে বলে আলোচনা রয়েছে। জানা গেছে, তিনি কাচিজুলি মোড়ে ভাড়া বাসায় বসবাস করেন। এ ছাড়া অভিযোগে আরও বলা হয়, পুলিশ লাইন, লাকীবাড়ী, কাসর এলাকার এক বাসিন্দা (নাম উল্লেখযোগ্য...

ফেনীতে পদত্যাগ করলেন এনসিপির ৫ নেতা দিলদার হোসেন স্বপন, ফেনী

ছবি
জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১২ দলীয় জোটে অংশ নেয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা শাখার বিভিন্ন পদে থাকা পাঁচ নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে সব কার্যক্রম থেকে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন।  ফেনীতে পদত্যাগ করলেন এনসিপির ৫ নেতা দিলদার হোসেন স্বপন, ফেনীদিলদার হোসেন স্বপন, ফেনী প্রকাশিত : ২২:৪১, ০৬ জানুয়ারি ২০২৬ | আপডেট: ২২:৪৪, ০৬ জানুয়ারি ২০২৬ ফেনীতে পদত্যাগ করলেন এনসিপির ৫ নেতাX আরও দেখুন TV & Video সংবাদ সম্মেলন জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১২ দলীয় জোটে অংশ নেয়ার প্রতিবাদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ফেনী জেলা শাখার বিভিন্ন পদে থাকা পাঁচ নেতা পদত্যাগ করেছেন। মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যায় ফেনী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন ডেকে সব কার্যক্রম থেকে তারা আনুষ্ঠানিকভাবে পদত্যাগের ঘোষণা দেন। পদত্যাগকারী নেতারা হলেন— এনসিপি ফেনী জেলা কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক শুভ ও আবদুর রহিম এবং সদস্য নূরে আজিম, জুনায়েদ হোসেন ও আজিজুল হক। সংবাদ সম্মেলনে নেতারা বলেন, জুলাই অভ্যুত্থান-পরবর্তী সময় এনসিপ...

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি ও আইনি সুরক্ষা দিতে অধ্যাদেশ জারির উদ্যোগ নেওয়া হয়েছে। এ জন্য অধ্যাদেশের খসড়া প্রস্তুতের অনুরোধ জানানো হয়েছে আইন মন্ত্রণালয়কে। আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে গতকাল সোমবার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ছবি
 

১০ ট্রাক নিয়ে ইনকিলাব মঞ্চের মার্চ ফর ইনসাফ | সরাসরি...

ছবি
https://youtu.be/Vcf_6_xd7x8?si=-ExwAhnXHdq-EYPN

ময়মনসিংহে যৌথ বাহিনীর অভিযানে কমব্যাট পিস্তল সহ বিএনপি নেতা গ্রেফতার!

ছবি
 

নেত্রকোনায় পুলিশি তৎপরতা ও আকাশ অভির সহায়তায় সাধারণ মানুষের আস্থা বৃদ্ধি: মাত্র ২৪ ঘণ্টায় অপরাধী গ্রেফতার

ছবি
  নেত্রকোনা: জেলা পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ও মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামের দ্রুত ও দায়িত্বশীল পদক্ষেপে সম্প্রতি একটি গুরুতর অপরাধের সংশ্লিষ্ট ব্যক্তি মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনা হয়েছে। এই উদ্যোগ এলাকাবাসীর মধ্যে প্রশংসা কুড়িয়েছে এবং পুলিশি কার্যক্রমের প্রতি জনগণের আস্থা আরও দৃঢ় করেছে। স্থানীয়রা জানান, পুলিশি তৎপরতা ও দ্রুত পদক্ষেপ সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং ন্যায়বিচার বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এক স্থানীয় বিশ্লেষক বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের ন্যায়বিচারে আস্থা অর্জনে নেত্রকোনা জেলা পুলিশ যথাযথ উদাহরণ স্থাপন করেছে।” পুলিশ সুপার মোঃ তরিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালামের পেশাদারিত্ব, সততা ও মানবিক দৃষ্টিভঙ্গি এলাকাবাসীর কাছে অত্যন্ত প্রশংসনীয়। এদিকে এন সিপির (নেত্রকোনা সদর-০২ আসনের সংসদীয় পদপ্রার্থী) আকাশ অভি বরাবরই ফ্যাসিস্টদের বিরুদ্ধে সোচ্চার। জুলাই আন্দলোন থেকে শুরু করে আজও তিনি ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছেন। তিনি বলেন, “ফ্যাসিস্ট ও তাদের ধূসর চরিত্রধারীদের বাংলার মাটি চিরতরে প...

পুলিশ দেখে বারান্দা থেকে লাফ আওয়ামী লীগ নেতার, হাসপাতালে মৃত্যু

ছবি
  ময়মনসিংহে পুলিশের অভিযানের সময় নিজ বাসার বারান্দা থেকে লাফ দিয়ে আহত হন মহানগর আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কাজী মঞ্জুর মোর্শেদ। পরে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আজ শুক্রবার বেলা তিনটার দিকে তাঁর মৃত্যু হয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে নগরের বাঘমারা এলাকায় নিজ বাসা থেকে পালাতে গিয়ে আহত হন কাজী মঞ্জুর মোর্শেদ। পরিবার সূত্রে জানা গেছে, কাজী মঞ্জুর মোর্শেদকে আটক করতে গতকাল রাত আটটার দিকে তাঁর বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় বাসার দোতলার বারান্দা থেকে লাফিয়ে নিচে পড়েন তিনি। এতে মাথায় গুরুতর আঘাত পান। পরে আহত অবস্থায় তাঁকে নগরের চরপাড়া মোড় এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। মঞ্জুর মোর্শেদের স্ত্রী কাজী আসমা হক জানান, বিগত ৮-১০ বছর ধরে তাঁর স্বামী রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। তাঁর নামে কোনো মামলাও নেই। গত বছরের ৫ আগস্টের পর থেকে তিনি স্বাভাবিক জীবন যাপন করছিলেন। গতকাল মঞ্জুর মোর্শেদের খোঁজে বাসায় আসেন একদল পুলিশ। আসমা হকের দাবি, ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মঞ্জুর মোর্শেদ দোতলার বেলকনি থেকে লাফ দিয়ে নিচে পড়েন। কিন্তু লাফিয়ে পালাতে গিয়ে প...

নেত্রকোনা বিএডিসি থেকে সার পাচার! কেন্দুয়া রামপুরায় গ্রামবাসীর হাতে ট্রাক আটক, এনসিপি প্রার্থী ফাহিম খান পাঠানের নাম ঘিরে তোলপাড়

ছবি
  নেত্রকোনা: নেত্রকোনা সদর বিএডিসি ভবন থেকে সরকারি বরাদ্দকৃত কৃষি সার পাচারের ভয়াবহ চক্র আবারও প্রকাশ্যে এসেছে। অভিযোগ অনুযায়ী, গুদাম থেকে সার বেআইনিভাবে বের করা হয় এবং তা কেন্দ্রীয় সিন্ডিকেটের মাধ্যমে কেন্দুয়া উপজেলার রামপুরা বাজারে আনা হয়। সেখানে গ্রামবাসী সরাসরি ট্রাকটি আটক করে, যা অভিযোগ অনুযায়ী পাচারকৃত সরকারি সার বহন করছিল। তবে শুধু পাচারকারীরা নয়, এই ঘটনায় সরকারি কর্মকর্তাদেরও যুক্ত থাকার অভিযোগ উঠেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, কেন্দুয়া উপজেলা নির্বাহী অফিসার ইমদাদুল হক, দুইজন কৃষি কর্মকর্তা এবং খালিয়াজুরি কৃষি অফিসার সহ স্থানীয় প্রশাসন ও কেন্দুয়া থানা পুলিশের কিছু সদস্যের সাহায্যে সার অবৈধভাবে ছাড়া হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিএডিসি ভবনের ভেতরের দুর্নীতিবাজ কর্মকর্তাদের ছায়া ছাড়া এই পাচার সম্ভব নয়। গ্রামবাসীরা প্রকাশ্যে বলছে— “সরকারি গুদাম থেকে সার বের হচ্ছে, প্রশাসন নীরব, অথচ সরকারি কর্মকর্তারাও এতে যুক্ত। এটি আর সাধারণ দুর্নীতি নয়, এটি একটি সংগঠিত সিন্ডিকেট।” এ ঘটনার সবচেয়ে আলোড়ন সৃষ্টিকারী অংশ হলো—সিন্ডিকেটের কথোপকথনে এনসিপি নেত্রকোনা সদর–০২ আসনের সংসদীয় প্রার্থী ফাহিম খ...

নেত্রকোনায় আকাশ অভির ঝড়: শাপলা কলি প্রতীকের জোয়ারে পুরনো রাজনৈতিক শক্তি কোণঠাসা।

ছবি
  নেত্রকোনায় আকাশ অভির ঝড়: শাপলা কলি প্রতীকের জোয়ারে পুরনো রাজনৈতিক শক্তি কোণঠাসা স্টাফ রিপোর্টার | নেত্রকোনা নেত্রকোনা-০২ আসনে এবার নির্বাচনী বাতাস আর নরম নেই— ঘূর্ণিঝড়ের মতো ফিরছে একটাই নাম: আকাশ অভি! তরুণ সমাজ থেকে প্রবীণ ভোটার—সব জায়গায় এখন একটাই স্লোগান ছড়িয়ে পড়েছে— “পরিবর্তন চাই! আকাশ অভি চাই!” শহরের চিত্র এখন পুরো বদলে গেছে। মেইন রোড, ব্যস্ত মোড়, ইউনিয়ন ভিলেজ, বাজার—যেদিকে চোখ যায়, সেখানেই শাপলা কলি প্রতীকের সাদা সমুদ্রে ঢেকে গেছে দেয়াল। রাতভর পোস্টার লাগানোর দৃশ্য যেন উৎসবের মতো। বলা হচ্ছে, গত দশকে এমন গণজোয়ার এই আসনে কেউ দেখেনি। পুরনো ক্ষমতাকেন্দ্রিক রাজনীতির বিরুদ্ধে জনরোষ—নতুন আশার আলো আকাশ অভি বছরের পর বছর যারা জনগণের পাশে দাঁড়াতে ব্যর্থ হয়েছে, যাদের রাজনীতি ছিল দমন-পীড়ন-দুর্নীতির চক্রে আটকে— তাদের বিরুদ্ধে এবার আকাশ অভি হয়ে উঠেছেন সরাসরি চ্যালেঞ্জ। জনগণের ভাষায়— “আমরা আর ভয়-রাজনীতি, দলবাজি, স্বার্থের নেতৃত্ব চাই না। এই আসন এবার ফেরত যাবে মানুষের হাতে—আকাশ অভির মাধ্যমে।” আকাশ অভির ঘোষণা, যা প্রচারণাকে আরও তীব্র করেছে পোস্টারে তাঁর স্পষ্ট বক্তব্য— “ক্ষমতা নয়, মানুষের কল...

কারাগারে আওয়ামী লীগ সভাপতির মৃ’ত্যু

ছবি
  মৃত্যুবরণ করেছেন সিরাজগঞ্জের এনায়েতপুর থানা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) সভাপতি আহমদ মোস্তফা খান বাচ্চু (৮০) মঙ্গলবার (২৮ অক্টোবর) জেলা কারাগারে মারা গেছেন। সুপার এস এম কামরুজ্জামান জানান, বাচ্চু গত ২৪ এপ্রিল থেকে কারাগারে ছিলেন। মঙ্গলবার সকাল ৯টা ৫০ মিনিটে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে সকাল ১০টা ৫ মিনিটে তাকে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। বাচ্চু চৌহালী উপজেলার এনায়েতপুর দরবার শরীফ এলাকার বাসিন্দা। তিনি জুলাই আন্দোলনের সময় এনায়েতপুর থানায় হামলা ও ১৫ পুলিশ হত্যা মামলাসহ চারটি হত্যা মামলার আসামি ছিলেন। কারাগার কর্তৃপক্ষ জানিয়েছেন, ময়নাতদন্তের পর মরদেহ পরিবারে হস্তান্তর করা হবে।

🌿 “আশার আলো সমাজ সেবা সংগঠন”-এর উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ মিটিং অনুষ্ঠিত 💫

ছবি
  নিজস্ব প্রতিবেদক: সমাজের অবহেলিত, প্রান্তিক ও অসহায় মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাওয়া মানবিক সংগঠন “আশার আলো সমাজ সেবা সংগঠন”-এর উদ্যোগে আজ অনুষ্ঠিত হয় এক গুরুত্বপূর্ণ মিটিং। এই সভার মূল উদ্দেশ্য ছিল— সংগঠনের বর্তমান কার্যক্রমের মূল্যায়ন, ভবিষ্যৎ পরিকল্পনা প্রণয়ন, এবং সমাজসেবামূলক কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনসম্পৃক্ত করা। সভায় উপস্থিত ছিলেন সংগঠনের সম্মানিত উপদেষ্টা পর্ষদের সদস্যবৃন্দ, যারা সংগঠনের সার্বিক কার্যক্রম পর্যালোচনা করেন এবং ভবিষ্যৎ দিকনির্দেশনা ও উন্নয়ন পরিকল্পনা নিয়ে গঠনমূলক মতামত প্রদান করেন। 🔹 সভায় আলোচিত বিষয়সমূহ উপদেষ্টারা বলেন, সমাজ পরিবর্তনের অন্যতম শক্তি হলো সচেতন ও ঐক্যবদ্ধ তরুণ সমাজ, যারা স্বেচ্ছাসেবার চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানুষের পাশে দাঁড়ায়। তারা সংগঠনের সদস্যদের উদ্দেশ্যে আহ্বান জানান— > “আশার আলো যেন কেবল একটি নাম না হয়ে, সমাজে মানবতার আলোকবর্তিকা হিসেবে কাজ করে— সেই লক্ষ্যেই সবাইকে নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে এগিয়ে যেতে হবে।” সভায় আরও জোর দেওয়া হয়— সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও শৃঙ্খলা বজায় রাখা, সমাজের দুর্বল ও প্রান্তিক ...

📰 নেত্রকোনায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা সমন্বয় সভা অনুষ্ঠিত

ছবি
  নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা: নেত্রকোনা জেলায় প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর জেলা সমন্বয় সভা। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক জনাব সার্জিস আলম। সভাস্থলে পৌঁছালে তাঁকে উষ্ণ অভ্যর্থনা জানান জেলা ও উপজেলা পর্যায়ের সংগঠনের নেতাকর্মীরা। গাড়ি থেকে নামার মুহূর্তে ফুলের তোড়া দিয়ে তাঁকে সংবর্ধনা জানানো হয়। 🌹 এ সময় পুরো এলাকা মুখরিত হয়ে ওঠে স্লোগান ও অভিনন্দনে। সভায় নেত্রকোনা জেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনায় সংগঠনের কাঠামো আরও শক্তিশালী করা, তৃণমূল পর্যায়ে কার্যক্রম সম্প্রসারণ, এবং সংগঠনের আদর্শ জনগণের মাঝে ছড়িয়ে দেওয়ার বিষয়ে বিস্তারিত সাংগঠনিক আলাপ-আলোচনা হয়। প্রধান অতিথি জনাব সার্জিস আলম তাঁর বক্তব্যে বলেন, > “জাতীয় নাগরিক পার্টি মানুষের অধিকার প্রতিষ্ঠা ও সামাজিক ন্যায়ের পথে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আমাদের প্রতিটি জেলা ও উপজেলা কমিটিকে আরও সংগঠিত ও গতিশীল হতে হবে।” তিনি আরও নেত্রকোনা জেলায় আহ্বায়ক কমিটি গঠনের পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করেন, যাতে সংগঠ...

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিতে বিজয়

ছবি
  বিভাগীয় কমিশনারের সাথে বৈঠকে দাবি মেনে নেওয়া হলো ময়মনসিংহ: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ও শহীদ পরিবারের ন্যায়সঙ্গত দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় সেলের  উদ্যোগকে আয়াস এর  সমর্থন জানিয়ে The Red July – ময়মনসিংহ বিভাগীয় কমিটি এবং এর অন্তর্ভুক্ত সকল জেলা কমিটি আজকের ব্লকেড কর্মসূচিতে একযোগে অংশগ্রহণ করে। কর্মসূচি চলাকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সাথে আন্দোলনকারীদের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দীর্ঘ আলোচনার পর কমিশনার দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন। ভিডিও ফুটেজে দেখা গেছে, বিভাগীয় কমিশনার নিজে রাস্তায় নেমে আন্দোলনকারীদের সঙ্গে একত্রে আলোচনায় অংশ নেন এবং প্রকাশ্যে দাবিগুলো মেনে নেন। এছাড়া আজকের মিটিংয়ে উত্থাপিত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। > “এটা আমাদের ন্যায়সঙ্গত আন্দোলনের একটি বড় সাফল্য। আহত ও শহীদ পরিবারের প্রতি ন্যায়বিচারের লড়াই অব্যাহত থাকবে,” — আকাশ অভি, আহ্বায়ক, The Red July – ময়মনসিংহ বিভাগ

“ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকে হুমকি, ময়মনসিংহ জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ব্রাঞ্চ)- ময়মনসিংহ এর আশ্বাস”

ছবি
  “ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকে হুমকি, ময়মনসিংহ জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ব্রাঞ্চ)- ময়মনসিংহ এর আশ্বাস” ময়মনসিংহ প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাংগঠনিক ও The Red July – ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক, একই সঙ্গে NCP নেত্রকোনা জেলা কমিটির প্রধান সমন্বয়ক প্রার্থী আকাশ অভি ব্যক্তিগত মোবাইল নম্বরে হুমকির মুখে পড়েছেন। আজ  রাত ২৮ সেপ্টেম্বর - ১১:২৯ মিনিটে হঠাৎ করে হোয়াটসঅ্যাপ মেসেজ ও কলের মাধ্যমে অশ্লীল ভাষায় তাকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর আরও হুমকি আসতে শুরু করে বলে জানান। আকাশ অভি আরও বলেন, তিনি ময়মনসিংহ আলোচিত সাগর হত্যা মামলার একমাত্র সাক্ষী এবং ১৯ জুলাইয়ের আহত যোদ্ধা। এমন পরিস্থিতিতে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশাসনের তাৎক্ষণিক সহযোগিতা কামনা করেন। ঘটনার পরপরই ময়মনসিংহ জেলা প্রশাসক দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ময়মনসিংহ পুলিশ সুপার (ক্রাইম ব্রাঞ্চ) সরাসরি ফোনে আকাশ অভির সঙ্গে কথা বলে খোঁজখবর নেন এবং স...

গুলশান থেকে সাবেক শিল্প প্রতিমন্ত্রীর ছেলে শাহেদ আহমেদ মজুমদার আটক

ছবি
  গুলশান থেকে সাবেক শিল্প প্রতিমন্ত্রীর ছেলে শাহেদ আহমেদ মজুমদার আটক রাজধানীর গুলশান এলাকা থেকে সাবেক শিল্প প্রতিমন্ত্রী ও ঢাকা-১৫ আসনের সাবেক সংসদ সদস্য কামাল আহমেদ মজুমদারের ছেলে শাহেদ আহমেদ মজুমদারকে আটক করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা তাকে গুলশান থেকে আটক করে। পরে তাকে গুলশান থানায় সোপর্দ করা হয়।  দুর্নীতি দমন কমিশন (দুদক) কর্তৃক দায়ের করা মামলায় শাহেদ আহমেদ মজুমদারের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহার করে ২ কোটি ৩৯ লাখ ৭৩ হাজার ৭৩৬ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে। এছাড়া তার বাবা কামাল আহমেদ মজুমদারও একই অভিযোগে আসামি। মামলায় তাদের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারা, মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪(২) ও ৪(৩) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় মামলা দায়ের করা হয়েছে।  গত বছর ১৮ অক্টোবর সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারকে গুলশান থেকে গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে কারাগারে রয়েছেন।  এদিকে, শাহেদ আহমেদ মজুমদারের আটকাদেশের পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্...