বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দাবিতে বিজয়
বিভাগীয় কমিশনারের সাথে বৈঠকে দাবি মেনে নেওয়া হলো
ময়মনসিংহ:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহত ও শহীদ পরিবারের ন্যায়সঙ্গত দাবির প্রেক্ষিতে কেন্দ্রীয় সেলের উদ্যোগকে আয়াস এর সমর্থন জানিয়ে The Red July – ময়মনসিংহ বিভাগীয় কমিটি এবং এর অন্তর্ভুক্ত সকল জেলা কমিটি আজকের ব্লকেড কর্মসূচিতে একযোগে অংশগ্রহণ করে।
কর্মসূচি চলাকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের সাথে আন্দোলনকারীদের দীর্ঘ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে ছাত্র আন্দোলনের পক্ষ থেকে উত্থাপিত বিভিন্ন দাবি তুলে ধরা হয়। দীর্ঘ আলোচনার পর কমিশনার দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাস প্রদান করেন।
ভিডিও ফুটেজে দেখা গেছে, বিভাগীয় কমিশনার নিজে রাস্তায় নেমে আন্দোলনকারীদের সঙ্গে একত্রে আলোচনায় অংশ নেন এবং প্রকাশ্যে দাবিগুলো মেনে নেন।
এছাড়া আজকের মিটিংয়ে উত্থাপিত প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।
> “এটা আমাদের ন্যায়সঙ্গত আন্দোলনের একটি বড় সাফল্য। আহত ও শহীদ পরিবারের প্রতি ন্যায়বিচারের লড়াই অব্যাহত থাকবে,”
— আকাশ অভি, আহ্বায়ক, The Red July – ময়মনসিংহ বিভাগ



মন্তব্যসমূহ