পোস্টগুলি

জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর পদ থেকে ৫ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।

ছবি
যাদের প্রত্যাহার করা হলো: ১. মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর। ২. কাজী মো. সাইমুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড়। ৩. মো. ইকবাল হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া।  ৪. মো. সাইফুল রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোনা।  ৫. মো. শাহাদাত হোসেন মাসুদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ। রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। রোববার (১ মার্চ) প্রকাশিত এই রায়ে তদন্ত সংস্থার গাফিলতি ও উদাসীনতার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেছেন ট্রাইব্যুনাল-১। পূর্ণাঙ্গ এই রায়ে ট্রাইব্যুনাল জানায়, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য সরাসরি জড়িত থাকার অভিযোগ থাকলেও তদন্ত সংস্থা তাদের আসামি করেনি। অনেক দোষী সদস্যকে কেন এই মামলার আসামি তালিকা থেকে বাদ দেওয়া হলো, তার কোনো যৌক্তিক কারণ বা ব্যাখ্যা খুঁজে পায়নি ট্রাইব্যুনাল। ১৬৮ পৃষ্ঠার এই দীর্ঘ রায়ে চানখারপুলের ঘটনার প্রত্যক্ষদর্শী...

📰 ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর,,,

ছবি
  📍 সংক্ষিপ্ত সারসংক্ষেপ: ইরানের সর্বোচ্চ ধর্মীয় ও রাজনৈতিক নেতা আয়াতুল্লাহ আলী খামেনি (Age 86) নিহত হয়েছেন বলে ইরানি রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম নিশ্চিত করেছে। � Axios খবর অনুযায়ী তিনি ইউএস ও ইসরায়েলের যৌথ সামরিক হামলায় মারা গেছেন — ধারণা করা হচ্ছে তাঁর তেহরানস্থ বাসভবনে আক্রমণ হওয়ার পর তার দেহ পাওয়া গেছে। � Axios খামেনির মৃত্যুতে ইরান ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে এবং দেশজুড়ে গভীর শোকের পরিবেশ তৈরি হয়েছে। � Axios একই হামলায় খামেনির কিছু পরিবারের সদস্য মারা গেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। � Axios 🧾 কেন এবং কিভাবে ঘটলো: খবর সূত্র বলছে, সামরিক হামলা ছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ অভিযানের অংশ, যেখানে ইরানের বিভিন্ন সংকটাপন্ন সাইড ও লক্ষ্যগুলো লক্ষ্য করা হয়েছিল। � Business Standard ইউএস প্রেসিডেন্টের বক্তব্য অনুযায়ী এটি কেন্দ্রীয় সরকার ও মানবিক নির্যাতনের বিরুদ্ধে কর্মধারা ও নীতির পরিবর্তন টানতে করা হয়েছে। � PBS খামেনি দীর্ঘ ব্রত ও কঠোর নীতিতে ইরানকে চালিয়ে আসছিলেন এবং আন্তর্জাতিক উত্তেজনা তার শাসনের সময় অনেক বৃদ্ধি পায়েছিল। � Business Standard 📌 পটভূমি: আয়াতুল্লাহ আলী খামেনি ই...

ময়মনসিংহে ১০ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ: প্রতিবেশী বৃদ্ধ আটক

ছবি
  ​নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ | ০১ মার্চ, ২০২৬ ​ময়মনসিংহ শহরের নাটকঘর লেন এলাকায় ১০ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে ৬৫ বছর বয়সী এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। বর্তমানে ভিকটিম শিশুটি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ​ঘটনার বিবরণ: এজাহার সূত্রে জানা গেছে, গত ১০ ফেব্রুয়ারি ২০২৬ তারিখ বিকেল আনুমানিক ৪টার দিকে প্রতিবেশী এক বৃদ্ধ ওই শিশুকে ফুসলিয়ে নিজ বাসায় নিয়ে যান। বাসায় কেউ না থাকার সুযোগে ভয়ভীতি দেখিয়ে শিশুটিকে একাধিকবার ধর্ষণ করা হয় বলে অভিযোগ করা হয়েছে। ঘটনার পর শিশুটি লোকলজ্জা ও ভয়ে বিষয়টি গোপন রাখলেও গত ২৮ ফেব্রুয়ারি সকালে সে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাৎক্ষণিক তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকদের পরীক্ষা-নিরীক্ষায় ধর্ষণের বিষয়টি প্রাথমিকভাবে নিশ্চিত হওয়ার পর জানাজানি হলে স্থানীয় জনতা অভিযুক্তকে ধরে পুলিশে সোপর্দ করে। ​অভিযুক্তের পরিচয়: আটককৃত ব্যক্তির নাম কাজল চক্রবর্তী (৬৫)। তিনি মৃত হরিদাস চক্রবর্তীর ছেলে। অভিযুক্ত ব্যক্তি ময়মনসিংহ শহরের ১৬নং ওয়ার্ডের ৩০/৪ নাটকঘর লেন এলাকার বাসিন্দা। ​বর্তমান অবস্থা: ভুক্তভোগী শিশুর পিতা আব্দুল্লাহ আল মুমিন ...

⚠️ নেত্রকোনায় এয়ার কন্ডিশনার বিস্ফোরণে ব্যবসায়ী গুরুতর দগ্ধ

ছবি
নেত্রকোনা পৌর শহরের ছোটবাজার এলাকায় শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে একটি স্টুডিওতে এয়ার কন্ডিশনার বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে রাজু সাহা (৪৫) নামের এক ব্যবসায়ী মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, ‘হেনা ডিজিটাল’ নামের দোকানে হঠাৎ এসি বিকট শব্দের সঙ্গে বিস্ফোরিত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে এবং দোকানের ভিতরে থাকা রাজু সাহা আটকা পড়েন। আশপাশের ব্যবসায়ীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে এসে তাকে উদ্ধার করেন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল-এ ভর্তি করা হয়। চিকিৎসকরা জানান, তার শরীরের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে। অবস্থার অবনতি হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল-এ স্থানান্তর করা হয়েছে। ফায়ার সার্ভিসের কর্মকর্তারা প্রাথমিকভাবে ধারণা করছেন, এসির কম্প্রেশার বিস্ফোরণ অথবা বৈদ্যুতিক গোলযোগ থেকে এ দুর্ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ নিশ্চিত করতে তদন্ত চলছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী এ ঘটনার ভয়াবহতা উল্লেখ করে দ্রুত সুষ্ঠু তদন্ত এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে বৈদ্যুতিক নিরাপত...

ময়মনসিংহ মহানগর ছাত্র আন্দোলনের নেতাকে তুলে নেওয়ার অভিযোগ

ছবি
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত থাকার অভিযোগে এক ছাত্রনেতাকে প্রকাশ্যে তুলে নেওয়ার চেষ্টা এবং পরে পুলিশ ফাঁড়িতে নিয়ে মানসিক চাপ প্রয়োগের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী আকাশ অভি, যিনি ময়মনসিংহ মহানগর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সমন্বয়ক, Red July Foundation Bangladesh–এর আহ্বায়ক এবং নেত্রকোনা সদর উপজেলা থেকে সম্ভাব্য এমপি প্রার্থী হিসেবে পরিচিত। অভিযোগ অনুযায়ী, সম্প্রতি ময়মনসিংহ মহানগরের নতুন বাজার এলাকায় কয়েকজন পুলিশ ও সিভিল পোশাকে থাকা প্রশাসনের সদস্যরা তাকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করেন। স্থানীয় জনগণের উপস্থিতির কারণে তারা সরাসরি তাকে নিতে ব্যর্থ হলে “মাদক বিরোধী অভিযান” এর অজুহাত দেখিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করা হয়। পরে তাকে জোর করে মোটরসাইকেলে তুলে একটি পুলিশ ফাঁড়িতে নিয়ে যাওয়া হয় বলে অভিযোগ করেন আকাশ অভি। সেখানে তাকে দীর্ঘ সময় ধরে মানসিক চাপ, ভয়ভীতি ও বিভিন্ন কৌশলের মাধ্যমে মিথ্যা অভিযোগ স্বীকার করানোর চেষ্টা করা হয়। তিনি দাবি করেন, ছাত্র আন্দোলন ও এনসিপি (NCP)–র সঙ্গে জড়িত থাকার কারণেই তাকে টার্গেট করা হয়েছে। ভুক্তভোগীর ভাষ্...

আজ ময়মনসিংহ নগরীতে তারাবির নামাজ শেষে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে নির্মম মারধরের ঘটনা ঘটেছে, যা শহরজুড়ে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।

  মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে নগরীর নতুন বাজার নাহা রোড এলাকা থেকে জেলা স্কুলের এক শিক্ষার্থীকে কয়েকজন দুর্বৃত্ত জোরপূর্বক রিকশায় তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাকে নির্জন স্থানে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন— আকাশ অভি, NCP মনোনীত নেত্রকোনা সদর এমপি প্রার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ও “Red July”-এর অ্যাডমিন। রোহান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির আহ্বায়ক। ওয়ালিদ আহমেদ ওলি, ছাত্রদল নেতা ও সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তারা Mymensingh Kotwali Model Thana-এ উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। ওসির সহযোগিতায় ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নেমেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানা গেছে। নেতৃবৃন্দ দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি নগরীতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও আইনশ...

ভিডিও প্রমাণে অবৈধ বালু উত্তোলন: নেত্রকোনায় প্রতিবাদের জের, গ্রামবাসীর নিরাপত্তাহীনতা ও চাঁদা দাবির অভিযোগ

ছবি
নেত্রকোনা প্রতিনিধি: নেত্রকোনা জেলার একটি এলাকায় অবৈধ বালু উত্তোলনকে কেন্দ্র করে সৃষ্টি হয়েছে নতুন করে উত্তেজনা। অভিযোগ উঠেছে, অবৈধ বালু ব্যবসার প্রতিবাদ করায় গ্রামবাসীদের জিম্মি করে চাঁদা আদায়ের চেষ্টা করা হচ্ছে এবং বিভিন্নভাবে ভয়ভীতি প্রদর্শন করা হচ্ছে। ২৫ ডিসেম্বরের ঘটনা ও ভিডিও প্রকাশ স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৫ ডিসেম্বর রাতে অবৈধভাবে বালু উত্তোলনের সময় গ্রামবাসীরা একটি বালুভর্তি ট্রাক আটক করেন। ঘটনাস্থলে উপস্থিত কয়েকজন ভিডিও ধারণ করেন। ওই দিনই জাতীয় গণমাধ্যমগুলোতে ভিডিও নিউজ হিসেবে বিষয়টি প্রকাশিত হয়। ভিডিওতে বালু পরিবহন ও গ্রামবাসীদের প্রতিবাদের দৃশ্য স্পষ্টভাবে দেখা যায় বলে দাবি স্থানীয়দের।  https://www.facebook.com/share/v/14Mi7fJEF17/