জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এর পদ থেকে ৫ জেলার জেলা প্রশাসককে প্রত্যাহার করে পরবর্তী পদায়নের জন্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়েছে।
১. মোহাম্মদ আলম হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, গাজীপুর।
২. কাজী মো. সাইমুজ্জামান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, পঞ্চগড়।
৩. মো. ইকবাল হোসেন, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, কুষ্টিয়া।
৪. মো. সাইফুল রহমান, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, নেত্রকোনা।
৫. মো. শাহাদাত হোসেন মাসুদ, জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, চাঁপাইনবাবগঞ্জ।
রাজধানীর চানখারপুলে শিক্ষার্থী শাহরিয়ার খান আনাসসহ ছয়জনকে গুলি করে হত্যার ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ১৬৮ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে।
রোববার (১ মার্চ) প্রকাশিত এই রায়ে তদন্ত সংস্থার গাফিলতি ও উদাসীনতার প্রমাণ পাওয়ার কথা উল্লেখ করেছেন ট্রাইব্যুনাল-১।
পূর্ণাঙ্গ এই রায়ে ট্রাইব্যুনাল জানায়, এই নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর অনেক সদস্য সরাসরি জড়িত থাকার অভিযোগ থাকলেও তদন্ত সংস্থা তাদের আসামি করেনি। অনেক দোষী সদস্যকে কেন এই মামলার আসামি তালিকা থেকে বাদ দেওয়া হলো, তার কোনো যৌক্তিক কারণ বা ব্যাখ্যা খুঁজে পায়নি ট্রাইব্যুনাল।
১৬৮ পৃষ্ঠার এই দীর্ঘ রায়ে চানখারপুলের ঘটনার প্রত্যক্ষদর্শী, সাক্ষ্য-প্রমাণ এবং আইনি যুক্তিতর্ক বিস্তারিতভাবে তুলে ধরা হয়েছে। আদালত স্পষ্টভাবে জানিয়েছে, তদন্ত সংস্থা যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতো, তবে অভিযুক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সব সদস্যকে আইনের আওতায় আনা সম্ভব হতো।
উল্লেখ্য, চানখারপুলের মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী ও রমনা অঞ্চলের সাবেক অতিরিক্ত উপকমিশনার শাহ আলম মো. আখতারুল ইসলামকে মৃত্যুদণ্ড দেন ট্রাইব্যুনাল।
এছাড়া, সহকারী পুলিশ কমিশনার ইমরুল হাসানকে ৬ বছর, পরিদর্শক আরশাদ হোসেনকে ৪ বছর, তিন কনস্টেবল সুজন, ইমন, নাসিরুলকে তিন বছরের কারাদণ্ড দেয়া হয়।/এনএর।

মন্তব্যসমূহ