আজ ময়মনসিংহ নগরীতে তারাবির নামাজ শেষে এক শিক্ষার্থীকে তুলে নিয়ে নির্মম মারধরের ঘটনা ঘটেছে, যা শহরজুড়ে ব্যাপক উদ্বেগ ও ক্ষোভের সৃষ্টি করেছে।
মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে নগরীর নতুন বাজার নাহা রোড এলাকা থেকে জেলা স্কুলের এক শিক্ষার্থীকে কয়েকজন দুর্বৃত্ত জোরপূর্বক রিকশায় তুলে নিয়ে যায়। পরবর্তীতে তাকে নির্জন স্থানে নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন—
আকাশ অভি, NCP মনোনীত নেত্রকোনা সদর এমপি প্রার্থী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির যুগ্ম আহ্বায়ক ও “Red July”-এর অ্যাডমিন।
রোহান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মহানগর কমিটির আহ্বায়ক।
ওয়ালিদ আহমেদ ওলি, ছাত্রদল নেতা ও সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা।
পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তারা Mymensingh Kotwali Model Thana-এ উপস্থিত হয়ে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)-এর সঙ্গে বিস্তারিত আলোচনা করেন। ওসির সহযোগিতায় ইতোমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী অভিযানে নেমেছে এবং জড়িতদের শনাক্তে কাজ চলছে বলে জানা গেছে।
নেতৃবৃন্দ দ্রুত, নিরপেক্ষ ও সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জোর দাবি জানিয়েছেন। পাশাপাশি নগরীতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত ও আইনশৃঙ্খলা পরিস্থিতি শক্তিশালী করতে প্রশাসনের কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ কামনা করা হয়েছে।
মন্তব্যসমূহ