পোস্টগুলি

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার: ইলিয়াস আলী গুম নিয়ে নতুন তথ্য

ছবি
  ঢাকা: সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে গ্রেপ্তারের পর বিএনপি নেতা ইলিয়াস আলী-এর গুম সংক্রান্ত নতুন ও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অন্যান্য রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। জিজ্ঞাসাবাদে ইলিয়াস আলী গুমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নিজের সরাসরি সংশ্লিষ্টতা অস্বীকার করেন। তবে ঘটনার নেপথ্য, পরিকল্পনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ডিবি ইতোমধ্যে তার দেওয়া তথ্য যাচাই-বাছাই শুরু করেছে। জিজ্ঞাসাবাদে শেখ মামুন খালেদ জানিয়েছেন, গুমের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। ইলিয়াস আলী ভারতের টিপাইমুখ বাঁধ এবং বাংলাদেশের সঙ্গে একটি পার্শ্ববর্তী দেশের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরুদ্ধে অবস্থান নেন এবং এ বিষয়ে আন্দোলনও করেন। এর ফলে তিনি তৎকালীন সরকারের রোষানলে পড়েন। তিনি আরও দাবি করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিএফআই প্রধান এবং র‍্যাবের মহাপরিচালককে গুমের নির্দেশনা দেন। পুরো অপারেশন বাস্তবায়ন করে র‍্যাব-১ ...

ময়মনসিংহে নতুন পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ কামরুল হাসানের দায়িত্ব গ্রহণ

ছবি
  ময়মনসিংহ জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মোহাম্মদ কামরুল হাসান। আজ আনুষ্ঠানিকভাবে তিনি ময়মনসিংহ জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তাদের সাথে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন। এ সময় তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, অপরাধ দমন এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান। নতুন পুলিশ সুপার বলেন, ময়মনসিংহ জেলায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে জেলা পুলিশ পেশাদারিত্ব ও সততার সাথে কাজ করবে। একই সাথে অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং জনগণের সাথে পুলিশের সম্পর্ক আরও শক্তিশালী করার উপর গুরুত্ব দেওয়া হবে। জেলা পুলিশের কর্মকর্তারা নতুন পুলিশ সুপারকে স্বাগত জানান এবং তাঁর নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষায় সর্বোচ্চ সহযোগিতা করার আশ্বাস দেন।

খেজুর বিতরণ নিয়ে প্রশ্ন: জেলা প্রশাসনের অজ্ঞতার দাবি, বরাদ্দ চেয়ে আবেদন রেড জুলাই ময়মনসিংহ জেলা কমিটির

ছবি
  নিউজ: ময়মনসিংহে খেজুর বিতরণ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা ও প্রশ্নের সৃষ্টি হয়েছে। সামাজিক ও মানবিক সংগঠন Red July – ময়মনসিংহ জেলা কমিটি জানিয়েছে, গত ৯ তারিখ তারা বিষয়টি জানতে জেলা প্রশাসকের দপ্তরে যোগাযোগ করে। সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, সে সময় জেলা প্রশাসকের দপ্তর থেকে তাদের জানানো হয় যে খেজুর বিতরণ সংক্রান্ত বিষয়ে তারা অবগত নন। এছাড়াও জেলা প্রশাসক একটি মিটিংয়ে ব্যস্ত থাকায় তার সাথে সরাসরি দেখা করা সম্ভব হয়নি। এদিকে পবিত্র রমজান মাস উপলক্ষে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে ইফতার সামগ্রী হিসেবে খেজুর বিতরণের উদ্যোগ নিয়েছে রেড জুলাই ময়মনসিংহ জেলা কমিটি। এ লক্ষ্যে সংগঠনের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি লিখিত আবেদনও জমা দেওয়া হয়েছে, যাতে মানবিক সহায়তা হিসেবে কিছু খেজুর বরাদ্দ দেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সংগঠনের নেতারা জানান, বরাদ্দ পাওয়া গেলে তা ময়মনসিংহ জেলার বিভিন্ন উপজেলার প্রকৃত দরিদ্র ও অসহায় মানুষের মাঝে সুষ্ঠুভাবে বিতরণ করা হবে। রেড জুলাই ময়মনসিংহ জেলা কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, অনুদান বা যেকোনো সহায়তা বিতরণের ক্ষেত্রে স্বচ্ছতা ও জনগণের কাছে জবাব...

শিরোনাম: ময়মনসিংহে শিশু ধর্ষণকারী কাজলের দ্রুত বিচারের দাবিতে Red July-এর মানববন্ধন ও স্মারকলিপি

ছবি
  নিউজ : ময়মনসিংহে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাজলের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে সামাজিক সংগঠন Red July কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে। কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আকাশ অভিসহ নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান। স্মারকলিপি প্রদানকালে বিভাগীয় কমিশনার মহোদয় বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং আশ্বস্ত করেন যে, ঘটনার বিচার সুনিশ্চিত করা হবে এবং সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি কেন্দ্রীয় আহ্বায়ক আকাশ অভিকে বলেন, যেহেতু Red July শুরু থেকেই বিষয়টির সঙ্গে যুক্ত রয়েছে, তাই শেষ পর্যন্তও যেন তারা পাশে থাকে। তিনি নিজেও বিষয়টির সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে শেষ পর্যন্ত থাকবেন এবং মামলার অগ্রগতির বিষয়ে নিয়মিত আপডেট জানাতেও অনুরোধ করেন। পরে Red July কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক আকাশ অভির নেতৃত্বে একটি প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ব্...

শেরপুর জেলা কমিটির ভলেন্টিয়ার সাইফুল্লাহ আল ফারিশ ( শিহাব) বরখাস্ত: অর্থ আত্মসাৎ ও নারী সদস্যদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগ, আইনি ব্যবস্থা নেওয়া হবে

ছবি
  সাবহেডলাইন: Red July কেন্দ্রীয় কমিটি ঘোষণা করেছে যে, সংগঠনের স্বার্থ ও শৃঙ্খলা রক্ষায় তাকে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়েছে এবং তার বিরুদ্ধে প্রমাণভিত্তিক আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সংবাদ: শেরপুর জেলা, Red July – কেন্দ্রীয় কমিটি জানিয়েছে যে, শেরপুর জেলার কমিটির ভলেন্টিয়ার সাইফুল্লাহ আল ফারিশ (শিহাব) কে সংগঠনের অর্থ আত্মসাৎ, রেজিস্ট্রেশন ফি ও সাংগঠনিক নথিপত্র নিজের কাছে রাখা, Red July এর নাম ক্ষুণ্ণ করার চেষ্টা এবং নারী সদস্যদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হয়েছে। সংগঠন সূত্রে জানা যায়, তাকে বহুবার নথিপত্র ও তহবিল হস্তান্তর করতে বলা হলেও তিনি তা পালন করেননি। এছাড়া, তার নারী সদস্যদের সঙ্গে অশালীন আচরণের প্রমাণ হিসেবে এসএমএস সংগৃহীত হয়েছে, যা কেন্দ্রীয় কমিটির জন্য উদ্বেগজনক। কেন্দ্রীয় কমিটি জানিয়েছে, “উক্ত কর্মকাণ্ড সংগঠনের নীতি, শৃঙ্খলা এবং আইন পরিপন্থী। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে এবং প্রমাণসহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।” Red July এর কর্মকর্তারা সতর্ক করেছেন যে, সংগঠনের স্বার্থ ও নীতিভঙ্গকারী সদস্যদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ অব্যাহত...

পায়জামা খোলা ছিল, ৯ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ

ছবি
  নিজস্ব প্রতিবেদক | নেত্রকোনা- Red July news প্রকাশিত: ৭ মার্চ ২০২৬ ​ফাঁকা বাড়িতে একা বসে ভাত খাচ্ছিল ৯ বছরের এক কন্যাশিশু। মা গিয়েছিলেন মাঠে ছাগল আনতে। এই সুযোগে শিশুটিকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দিতে শিশুটির মরদেহ ওড়না দিয়ে ঘরের আড়ার (ধর্ণা) সঙ্গে ঝুলিয়ে রাখা হয়েছে বলে অভিযোগ করেছে পরিবার। পুলিশও প্রাথমিক তদন্তে ধর্ষণের পর হত্যার বিষয়টি ধারণা করছে। ​শুক্রবার (৬ মার্চ) দুপুর ২টার দিকে নেত্রকোনার বারহাট্টা উপজেলার সদর ইউনিয়নের বিক্রমশ্রী গ্রামে এই মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশুটি ওই গ্রামের মো. রফিকুল ইসলামের মেয়ে। ​এমন অমানবিক ও জঘন্য ঘটনায় পরিবারটিতে চলছে শোকের মাতম। সন্তান হারানো বাবা-মায়ের গগনবিদারী আর্তনাদ ও স্বজনদের কান্নায় ভারী হয়ে উঠেছে আশপাশের পরিবেশ। ​নিহতের পারিবারিক সূত্র জানায়, ঘটনার সময় শিশুটি বাড়িতে একা ভাত খাচ্ছিল। তার মা চিনি আক্তার সেসময় মাঠ থেকে ছাগল আনতে গিয়েছিলেন। কাজ শেষে ঘরে ফিরেই তিনি দেখেন, ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলছে তার মেয়ের নিথর দেহ। ​তাত্ক্ষণিক মেয়েকে নামিয়ে চোখে-মুখে পানি দেন মা। তবে অবস...

ময়মনসিংহ গাঙ্গীনারপাড় এলাকায় ফুটপাত মুক্ত করতে পুলিশের অভিযান...

ছবি
  ময়মনসিংহ প্রতিনিধি: Red July news নগরীর ব্যস্ততম বাণিজ্যিক এলাকা গাঙ্গীনারপাড়ে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান পরিচালনা করেছে ময়মনসিংহ জেলা পুলিশ। শুক্রবার (৬ মার্চ) দুপুরে পরিচালিত এ অভিযানে ফুটপাত দখল করে বসানো অস্থায়ী দোকানপাট, ভ্রাম্যমাণ স্টল এবং বিভিন্ন অবৈধ স্থাপনা সরিয়ে দেওয়া হয়। দীর্ঘদিন ধরে গাঙ্গীনারপাড় এলাকায় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার কারণে পথচারীদের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি হচ্ছিল। অনেক ক্ষেত্রে মানুষকে ফুটপাত ছেড়ে মূল সড়ক দিয়ে চলাচল করতে বাধ্য হতে হচ্ছিল, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়াচ্ছিল বলে স্থানীয়দের অভিযোগ। জেলা পুলিশ সূত্রে জানা যায়, নগরীর শৃঙ্খলা বজায় রাখা এবং পথচারীদের নিরাপদ চলাচল নিশ্চিত করার লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনাকারীদের সতর্ক করা হয় এবং ভবিষ্যতে ফুটপাত দখল না করার জন্য নির্দেশনা দেওয়া হয়। স্থানীয় পথচারী ও ব্যবসায়ীদের অনেকেই পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাদের মতে, দীর্ঘদিন পর ফুটপাত কিছুটা হলেও দখলমুক্ত হওয়ায় সাধারণ মানুষের চলাচল সহজ হবে। ময়মনসিংহ জেলা পুলিশ জানিয়েছে, নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকা...

পবিত্র রমজানে এতিম শিশুদের নিয়ে ইফতার আয়োজন — মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল “প্রিয় ৯০ টেলিভিশন ইন্টারন্যাশনাল” গ্রুপ 🌙

ছবি
  নিউজ রিপোর্ট : Red July news আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের ১৪তম দিনে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এবং সকলের আন্তরিক সহযোগিতায় এতিম শিশুদের নিয়ে এক হৃদয়স্পর্শী ইফতার মাহফিলের আয়োজন করেছে “প্রিয় ৯০ টেলিভিশন ইন্টারন্যাশনাল” গ্রুপ। এই মানবিক উদ্যোগে অংশ নিতে পেরে সংশ্লিষ্ট সকলেই মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ। 🤲🌙 এতিম শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সাথে ইফতার ভাগ করে নেওয়ার মতো মহৎ কাজে অংশগ্রহণ করা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের ও সৌভাগ্যের বিষয়। এই উদ্যোগের মাধ্যমে মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এই মহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য গ্রুপের সম্মানিত আন্তর্জাতিক উপদেষ্টা মণ্ডলী, সম্মানিত উপদেষ্টা, এডমিন চিফ মোহাম্মদ মুনজুরুল আলম এবং সকল এডমিন বন্ধুদের প্রতি জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এতিম শিশুদের জন্য এই ইফতার মাহফিল আনন্দঘন ও স্মরণীয় হয়ে উঠেছে। ❤️ আয়োজকদের পক্ষ থেকে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়— তিনি যেন এই মহৎ কাজকে কবুল করেন এবং এ...

নেত্রকোনায় গরিব অসহায় পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ; রাতেই পুলিশের অভিযানে স্বস্তি ফিরেছে এলাকায়

ছবি
🔴 আইনি লড়াইয়ের মধ্যেই অসহায় পরিবারের আর্তনাদ নেত্রকোনা সদর উপজেলায় একটি গরিব ও অসহায় পরিবারের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী রুমুর রানী সাহা (৫২) অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তাদের বৈধভাবে ক্রয়কৃত জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে। ভুক্তভোগী পরিবার অত্যন্ত গরিব ও অসহায় বলে জানা গেছে। জীবনের সঞ্চয় দিয়ে কেনা জমি রক্ষা করতে তারা দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, তিনি ২০০৭ সালে রাজ্জাক নামের এক ব্যক্তির কাছ থেকে সাড়ে তিন শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু পরবর্তীতে বিবাদীপক্ষ ওই জমির উপর অবৈধ দখল প্রতিষ্ঠার চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আগেই আদালতে মোকদ্দমা নং-৮৪/২০২৩ দায়ের করা হয়। 🔴 হামলা ও জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ অভিযোগে বলা হয়েছে, বিবাদী প্রাননাথ চন্দ্র সরকার (৬২) এবং হাজী সেলিম (৫০) সহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে জমি দখলের জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। সর্বশেষ ২০২৫ সালের ২৩ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টায় বিবাদীপক্ষ ওই জমিতে উপস্থিত হয়ে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের মারধর ক...

নেত্রকোণায় মেয়র প্রার্থী রনি খানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের ঘোষণা

ছবি
প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ | স্টাফ রিপোর্টার | RedJulyNews নেত্রকোণা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়র প্রার্থী রনি খানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থী অভিযোগগুলোকে “ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার” দাবি করে আইনগত পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি একটি অনলাইন পোস্টে পৌরসভার বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অনিয়ম ও অবৈধ অর্থ আদায়ের অভিযোগ তুলে তার নাম উল্লেখ করা হয়। পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 📌 রনি খানের বক্তব্য রনি খান বলেন— “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কেউ একটি অভিযোগও প্রমাণ করতে পারবে না— আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাচ্ছি। প্রমাণ ছাড়া মানহানিকর প্রচারণা চালালে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, তার সম্মানহানি ও হয়রানির অভিযোগে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রয়োজনে মানহানি ও সাইবার অপরাধ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে বলেও উল্লেখ করেন তিনি। 📌 স্থান...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

ছবি
  নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ ঝিনাইদহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় নিজের ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। গত সোমবার (২ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে এ ঘোষণা দেন মো. আবু জাফর। হলফনামা সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের ব্যবসায়ী মো. আবু জাফর তার ছেলে মো. নাহিদ হাসান সবুজকে ত্যাজ্যপুত্র হিসেবে ঘোষণা করেছেন। অভিযুক্ত নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেসি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হলফনামায় মো. আবু জাফর উল্লেখ করেন, তার পুত্র দীর্ঘদিন ধরে তার অবাধ্য এবং অবান্তর জীবনযাপন করে আসছিলেন। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে বসবাস করেন না এবং নিজের খেয়ালখুশিমতো আলাদা থাকেন। তিনি আরো উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় ছাত্রলীগকে নিষিদ্ধ করা সত্ত্বেও নাহিদ হাসান এই সংগঠনের বিভিন্ন কার্যক্রমে লিপ্ত ছিলেন। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের কার্যক্রম পুনরায় চালু করার প্রক্রিয়ায় সবুজের সক্রিয় অংশগ্রহণের সংবাদ পাওয়ার পর তাক...

ময়মনসিংহে ফিরলেন পরিচিত পুলিশ কর্মকর্তা

ছবি
  সদর কোতোয়ালি মডেল থানায় নতুন দায়িত্বে ওসি শিবিরুল ইসলাম ময়মনসিংহে পুনরায় যোগদান করলেন কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম। নেত্রকোনা জেলায় দীর্ঘদিন কর্মরত থাকার পর এবার তিনি পুনরায় ময়মনসিংহ জেলায় বদলি হয়ে এসেছেন। স্থানীয়রা তাকে দায়িত্বপরায়ণ ও পেশাদারিত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে চেনে। নতুন কর্মস্থলে তার সাফল্যমণ্ডিত ও ফলপ্রসূ দায়িত্ব পালন কামনায় সদর কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

🚨 ময়মনসিংহে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে উদ্বেগ 🚨

ছবি
  নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের নতুন বাজার রেললাইন থেকে টাউন হল এলাকাজুড়ে রাতের আঁধারে ছিনতাই, মারধর ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে চলাফেরা করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত গভীর হলে কিছু কিশোর গ্যাং সদস্য দলবদ্ধভাবে রাস্তায় অবস্থান নেয় এবং পথচারীদের লক্ষ্য করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। ইতোমধ্যে কয়েকজনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বাধা দিতে গেলে মারধরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এছাড়া এলাকাবাসীর অভিযোগ, “মিজাত” নামের এক ব্যক্তি ইয়াবা ব্যবসা ও রাতের ছিনতাই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করলে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে পরিস্থিতির উন্নতি সম্ভব। এ বিষয়ে ময়মনসিংহ জেলা প...

🇮🇷 🚨 Iran's Revolutionary Guards said on Monday their missile attacks have targeted the office of ‘Israeli’ Prime Minister Benjamin Netanyahu and the headquarters of the ‘Israeli’ air force commander. Read more in the comment section below 👇

ছবি
 

ময়মনসিংহে শিশু নির্যাতনের বিচার দাবিতে মানববন্ধন

ছবি
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ১৬ নম্বর ওয়ার্ডে নির্যাতিত ১০ বছরের শিশু দিয়া’র ধর্ষণকারীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (তারিখ উল্লেখযোগ্য) দুপুরে প্রেসক্লাব, ময়মনসিংহের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে ভুক্তভোগী পরিবারের সদস্যসহ ময়মনসিংহের সর্বস্তরের জনগণ অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে মামলার নিষ্পত্তি এবং দোষীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান। বক্তারা বলেন, শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি না হলে সমাজে অপরাধ প্রবণতা বাড়বে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দ্রুত তদন্ত শেষ করে বিচার প্রক্রিয়া ত্বরান্বিত করার আহ্বান জানান। মানববন্ধনে বক্তারা আরও বলেন, নির্যাতিত শিশু দিয়া’র ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন  অব্যাহত থাকবে। শেষে দোষী ব্যক্তির ফাঁসির দাবিতে স্লোগান দেন উপস্থিত জনতা।

ময়মনসিংহে ১০ বছর বয়সী শিশুর ধর্ষণের ঘটনায় মানববন্ধনের ঘোষণা

ছবি
  ময়মনসিংহে ১৬ নং ওয়ার্ডের নাটকঘর এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ মার্চ সকাল ১১:০০ টায় ময়মনসিংহ প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। স্থানীয় সচেতন নাগরিক, সামাজিক ও মানবাধিকারকর্মীরা এতে অংশ নেবেন বলে জানা গেছে। মানববন্ধন থেকে ধর্ষণকারীর দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হবে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হবে। আয়োজকরা বলেন, “শিশু নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা চাই, দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।” সকল শ্রেণি-পেশার মানুষকে মানববন্ধনে অংশ নিয়ে ধর্ষিতার ন্যায়বিচার নিশ্চিত করার আন্দোলনে সংহতি প্রকাশের আহ্বান জানানো হয়েছে।