ময়মনসিংহে ১০ বছর বয়সী শিশুর ধর্ষণের ঘটনায় মানববন্ধনের ঘোষণা

 


ময়মনসিংহে ১৬ নং ওয়ার্ডের নাটকঘর এলাকায় ১০ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে তীব্র ক্ষোভ ও প্রতিবাদের সৃষ্টি হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধনের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ২ মার্চ সকাল ১১:০০ টায় ময়মনসিংহ প্রেস ক্লাব প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হবে। স্থানীয় সচেতন নাগরিক, সামাজিক ও মানবাধিকারকর্মীরা এতে অংশ নেবেন বলে জানা গেছে।



মানববন্ধন থেকে ধর্ষণকারীর দ্রুত গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানানো হবে। একই সঙ্গে ভুক্তভোগী শিশুর নিরাপত্তা ও চিকিৎসা নিশ্চিত করার আহ্বান জানানো হবে।
আয়োজকরা বলেন, “শিশু নির্যাতনের মতো ঘৃণ্য অপরাধের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা চাই, দ্রুত বিচার নিশ্চিত করে দৃষ্টান্ত স্থাপন করা হোক, যাতে ভবিষ্যতে কেউ এমন অপরাধ করার সাহস না পায়।”
সকল শ্রেণি-পেশার মানুষকে মানববন্ধনে অংশ নিয়ে ধর্ষিতার ন্যায়বিচার নিশ্চিত করার আন্দোলনে সংহতি প্রকাশের আহ্বান জানানো হয়েছে।




মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার: ইলিয়াস আলী গুম নিয়ে নতুন তথ্য

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

ময়মনসিংহে নতুন পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ কামরুল হাসানের দায়িত্ব গ্রহণ