শিরোনাম: ময়মনসিংহে শিশু ধর্ষণকারী কাজলের দ্রুত বিচারের দাবিতে Red July-এর মানববন্ধন ও স্মারকলিপি

 











নিউজ:
ময়মনসিংহে শিশু ধর্ষণের ঘটনায় অভিযুক্ত কাজলের দ্রুত বিচার নিশ্চিত করার দাবিতে সামাজিক সংগঠন Red July কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালন এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়েছে।






কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় আহ্বায়ক আকাশ অভিসহ নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত থেকে শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ এবং দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।





স্মারকলিপি প্রদানকালে বিভাগীয় কমিশনার মহোদয় বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করেন এবং আশ্বস্ত করেন যে, ঘটনার বিচার সুনিশ্চিত করা হবে এবং সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি কেন্দ্রীয় আহ্বায়ক আকাশ অভিকে বলেন, যেহেতু Red July শুরু থেকেই বিষয়টির সঙ্গে যুক্ত রয়েছে, তাই শেষ পর্যন্তও যেন তারা পাশে থাকে। তিনি নিজেও বিষয়টির সর্বোচ্চ বিচার নিশ্চিত করতে শেষ পর্যন্ত থাকবেন এবং মামলার অগ্রগতির বিষয়ে নিয়মিত আপডেট জানাতেও অনুরোধ করেন।






পরে Red July কেন্দ্রীয় কমিটির কেন্দ্রীয় আহ্বায়ক আকাশ অভির নেতৃত্বে একটি প্রতিনিধি দল অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ব্রাঞ্চ) মহোদয়ের অফিসে সাক্ষাৎ করলে তিনিও তাৎক্ষণিকভাবে খোঁজখবর নেন এবং সঠিক তদন্তের মাধ্যমে দ্রুত বিচার নিশ্চিত করা হবে বলে আশ্বাস দেন। তিনি আরও বলেন, মামলার বিষয়ে যেকোনো সমস্যা বা নতুন তথ্য থাকলে সরাসরি আপডেট জানাতে।







এছাড়াও প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানানো হয়। আজকের মানববন্ধন কর্মসূচিকে কেন্দ্র করে মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গতকাল থেকেই বিষয়টি নিয়ে খোঁজখবর রাখেন এবং প্রশাসনিকভাবে সহযোগিতা করেন।






উল্লেখযোগ্য, ধর্ষিতা মেয়ের বাবা বলেন, “শুরু থেকেই Red July আমাদের সার্বিক সহযোগিতা করে আসছে এবং বিচারের জন্য পাশে দাঁড়িয়েছে। আমি ভরসা করছি, আমার মেয়েকে সঠিক বিচার দেওয়ার জন্য আমি একটি নির্ভরযোগ্য পাশে পেয়েছি।”





সংগঠনের পক্ষ থেকে কেন্দ্রীয় আহ্বায়ক আকাশ অভি জানান, অভিযুক্তকে গ্রেফতার থেকে শুরু করে মামলা দায়ের পর্যন্ত পুরো প্রক্রিয়ায় Red July গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে এবং ভুক্তভোগী শিশুর ন্যায়বিচার নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে।





 কেন্দ্রীয় আহ্বায়ক আকাশ অভি আরও বলেন,
“সমাজে অপকর্ম, ধর্ষণ, হত্যা ও নিপীড়ন দিন দিন বেড়েই চলেছে। আমরা দীর্ঘদিন যাবত অন্যায়ের বিরুদ্ধে অসহায়, দরিদ্র ও বঞ্চিত মানুষদের পাশে কাজ করে আসছি। সামনেও অসহায়দের পাশে থাকবো। যদি কেউ লাঞ্ছিত হয়, বঞ্চিত হয় বা কারো সাথে অন্যায় ও অবিচার করা হয়, তারা Red July কে স্মরণ করবে। আমরা সর্বোচ্চ শক্তি দিয়ে তাদের পাশে দাঁড়াবো।”








Red July কেন্দ্রীয় কমিটি
#JusticeForChild #RedJuly #ময়মনসিংহ
























মন্তব্যসমূহ

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার: ইলিয়াস আলী গুম নিয়ে নতুন তথ্য

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

ময়মনসিংহে নতুন পুলিশ সুপার হিসেবে মোহাম্মদ কামরুল হাসানের দায়িত্ব গ্রহণ