পোস্টগুলি

"৯০ টাকার টিকিট ১২০ টাকায়? নেত্রকোনায় খোলাখুলি চাঁদাবাজি! 🚨"

ছবি
  https://youtube.com/shorts/2VZ4ZnESONY?si=eP6GzLl1D29_wKbr নেত্রকোনার মোহনগঞ্জ থেকে ঢাকা গামী কমিউটার ট্রেনে প্রকাশ্যে চাঁদাবাজির মহোৎসব, যাত্রীদের নাভিশ্বাস! মোহনগঞ্জ স্টেশনের টিকিট কাউন্টারে সরকার নির্ধারিত ভাড়া ৯০ টাকা হলেও, ট্রেনের কিছু দুর্বৃত্তরা যাত্রীদের কাছ থেকে জোরপূর্বক ১২০ টাকা আদায় করছে। এই বেআইনি কাজটি প্রতিনিয়ত ঘটছে এবং সাধারণ যাত্রীরা অভিযোগ করলেও কোনো প্রতিকার পাচ্ছেন না। এই চাঁদাবাজি সরাসরি আইনের লঙ্ঘন এবং রেলওয়ের শৃঙ্খলা বিনষ্ট করছে। স্থানীয় যাত্রীরা বলছেন, "টিকিটের জন্য অতিরিক্ত টাকা দিতে হচ্ছে, অথচ কেউ দায় নিতে চায় না। আমরা প্রশাসনের হস্তক্ষেপ চাই।" বিশেষজ্ঞরা জানান, এই ধরনের চাঁদাবাজির বিরুদ্ধে প্রশাসনের কঠোর ব্যবস্থা প্রয়োজন, না হলে রেলযাত্রা নির্ভরযোগ্য ও সুষ্ঠু হওয়া কঠিন হয়ে পড়বে। স্থানীয় সমাজ ও যাত্রী সংগঠনগুলো তীব্র প্রতিবাদ জানিয়েছেন এবং দাবি তুলেছেন — দ্রুত দোষীদের চিহ্নিত করে আইনগত ব্যবস্থা নিতে হবে। তারা রেলওয়ে কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, এ দুর্নীতি বন্ধ করতে এখনই কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। জনগণও সোশ্যাল মিডিয়া...

নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ।

ছবি
  নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতিকে কারণ দর্শানোর নোটিশ সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে নেত্রকোনা জেলা ছাত্রদলের সভাপতি অনিক মাহবুব চৌধুরীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটি। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত দলীয় প্যাডে নোটিশটি পাওয়া যায়। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নির্দেশনা প্রদান করেন। কারণ দর্শানোর নেটিশটি এরইমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। নোটিশে উল্লেখ রয়েছে যে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, নেত্রকোনা জেলা শাখার দায়িত্বশীল পদে আসীন থেকে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগের ভিত্তিতে আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে না, এই মর্মে আগামী শনিবারের (১৩ সেপ্টেম্বর) মধ্যে জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সভাপতি ও সাধারণ সম্পাদকের উপস্থিতিতে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত হয়ে লিখিত ব্যাখ্যা প্রদানের নির্দেশ দেয়া হলো।এদিকে, গত বুধবার আধিপত্য...

নেত্রকোনার আটপাড়া: আওয়ামী লীগ কর্মীর নামে জুলাই যোদ্ধার ভাতা! এলাকাবাসীর ২০ জনের বেশি সাক্ষী, বিএনপি নেতাদের লিখিত প্রমাণ ও ভিডিও ফুটেজ প্রকাশ ।

ছবি
  📢 The Red July – ময়মনসিংহ বিভাগীয় কমিটি বিষয়: ভুয়া জুলাই যোদ্ধার বিরুদ্ধে প্রমাণপত্র জমা নেত্রকোনা জেলার আটপাড়া উপজেলায় আলোচিত মোঃ রিপন তালুকদার—যিনি প্রকাশ্যে আওয়ামী লীগের সক্রিয় কর্মী হওয়া সত্ত্বেও সরকারি তালিকায় জুলাই যোদ্ধা পরিচয়ে অন্তর্ভুক্ত হয়ে ভাতা গ্রহণ করছেন—এ সংক্রান্ত সকল প্রমাণাদি আজ আনুষ্ঠানিকভাবে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মহোদয়ের নিকট ও মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় জমা দেওয়া হয়েছে। এমনকি ছাত্র প্রতিনিধিরা এটাকে আড়াল করার চেষ্টা করছে,, সকল সাক্ষী প্রবান কে ভুল প্রমাণিত করার চেষ্টা করছে,,  (যার প্রেক্ষিতে আমি আইনগত ব্যবস্থা গ্রহণ করব,, যে বা যারা নিষিদ্ধ দল আওয়ামী লীগ এর ফেসিস্ট ধূসরকে সাহায্য করছেন তারা কেউ ছাড় পাবে না মাথায় রাখবেন,,,) আমাদের হাতে আসা শক্তিশালী প্রমাণের মধ্যে রয়েছে— ✅ এলাকাবাসীর ২০ জনের বেশি মানুষের লিখিত যৌথ সাক্ষ্য। ✅ উপজেলা বিএনপির অন্তত ৬ জন বড় নেতা ও সক্রিয় কর্মীর লিখিত সাক্ষ্য। ✅ এলাকাবাসীর ভিডিও ফুটেজ। ✅ রিপন তালুকদারের বড় ভাই হাবিবুল্লাহর লিখিত স্বীকারোক্তি। 👉 এ ধরনের ভুয়া অন্তর্ভুক্তি প্রকৃত জুলাই যোদ্ধাদের ...

এনসিপি নেতা প্রীতম সোহাগের বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন

ছবি
  নেত্রকোনা প্রতিনিধি: Red July new নেত্রকোনা জেলা শহরে এনসিপি কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং সাধারণ জনগণ  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীরা জানান, তার বিরুদ্ধে মামলা, বাণিজ্যিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। সংবাদ সম্মেলনে বলা হয়, প্রীতম সোহাগ নিজ ফেসবুক আইডি থেকেই প্রায় ১০০ কোটি টাকার সম্পদের হিসাব প্রকাশ করেছিলেন । এছাড়া, নেত্রকোনা কলেজে প্রধান শিক্ষককে কেলেঙ্কারির মাধ্যমে জড়িয়ে দেয়ার ঘটনায় তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় বলে অভিযোগ করা হয়। অভিযোগকারীরা আরও দাবি করেন, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আছেন। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা প্রীতম সোহাগের বিরুদ্ধে আনা অভিযোগগুলো দ্রুত যাচাই করে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান। বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ : https://youtu.be/Z3RDkLgonvI?si=I5j_OdHDs-Ie-Tdt https://www.fa...