এনসিপি নেতা প্রীতম সোহাগের বিরুদ্ধে নানা অভিযোগে সংবাদ সম্মেলন
নেত্রকোনা জেলা শহরে এনসিপি কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগের বিরুদ্ধে নানা অভিযোগ এনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এবং সাধারণ জনগণ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। অভিযোগকারীরা জানান, তার বিরুদ্ধে মামলা, বাণিজ্যিক কর্মকাণ্ডে জড়িত থাকা এবং অবৈধভাবে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে।
সংবাদ সম্মেলনে বলা হয়, প্রীতম সোহাগ নিজ ফেসবুক আইডি থেকেই প্রায় ১০০ কোটি টাকার সম্পদের হিসাব প্রকাশ করেছিলেন। এছাড়া, নেত্রকোনা কলেজে প্রধান শিক্ষককে কেলেঙ্কারির মাধ্যমে জড়িয়ে দেয়ার ঘটনায় তার মেয়ে আত্মহত্যা করতে বাধ্য হয় বলে অভিযোগ করা হয়।
অভিযোগকারীরা আরও দাবি করেন, তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে বিভিন্ন অনিয়ম ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত আছেন। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তদন্ত করে ব্যবস্থা নেয়ার আহ্বান জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত বক্তারা প্রীতম সোহাগের বিরুদ্ধে আনা অভিযোগগুলো দ্রুত যাচাই করে আইনি পদক্ষেপ গ্রহণের দাবি জানান।
বিস্তারিত জানতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেইজ : https://youtu.be/Z3RDkLgonvI?si=I5j_OdHDs-Ie-Tdt
https://www.facebook.com/share/r/1JHXZ8sJYY/



মন্তব্যসমূহ