যশোর-৬ (কেশবপুর) আসনে হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী সহিদুল ইসলামের গণসংযোগ ও পথসভা
কেশবপুর প্রতিনিধি:
যশোর-৬ (কেশবপুর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত হাতপাখা প্রতীকের প্রার্থী গাজী সহিদুল ইসলামের গণসংযোগ, লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
আব্দুল্লাহ আল মামুনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র অনুযায়ী, সোমবার বিকেলে কেশবপুর উপজেলার সাগরদাড়ি ইউনিয়নের সাগরদাড়ি বাজারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় তিনি সাধারণ মানুষের সঙ্গে মতবিনিময় করেন এবং হাতপাখা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করেন।
পথসভায় গাজী সহিদুল ইসলাম বলেন, ন্যায়নীতি ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গঠনে হাতপাখা প্রতীকে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।
এ সময় ইসলামী আন্দোলন বাংলাদেশ, ইসলামী যুব আন্দোলন ও ইসলামী ছাত্র আন্দোলনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


মন্তব্যসমূহ