নেত্রকোনায় ধানের শীষের নির্বাচনী প্রচারের শেষ জনসভা অনুষ্ঠিত।
নেত্রকোনা পৌরসভার উত্তর অঞ্চলীয় বিএনপির উদ্যোগে সদর–বারহাট্টা আসনে ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হকের নির্বাচনী প্রচার অভিযানের শেষ জনসভা অনুষ্ঠিত হয়েছে।
জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানের শীষের মনোনীত প্রার্থী অধ্যাপক ডা. আনোয়ারুল হক। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সাবেক জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য, জননেতা বীর মুক্তিযোদ্ধা জনাব আশরাফ উদ্দিন খান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাহফুজুল হক, জেলা বিএনপির সাবেক সহ-সাধারণ সম্পাদক জনাব ইসলাম উদ্দিন খান চঞ্চল, জেলা যুবদলের সাবেক ১নং সহ-সভাপতি এবং সদর পৌরসভার সাবেক ধানের শীষের মেয়র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন খান রনি।
উক্ত জনসভায় সভাপতিত্ব করেন মেহের উল আলম রাজু এবং সঞ্চালনায় ছিলেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন।
জনসভায় বক্তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার বিকল্প নেই। তারা আসন্ন নির্বাচনে বিপুল ভোটে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।


মন্তব্যসমূহ