Red July রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের ৩ মাসের আহ্বায়ক কমিটি অনুমোদন


রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:

মানবতার পক্ষে অন্যায়ের বিরুদ্ধে কাজ করা সামাজিক সংগঠন Red July Foundation Bangladesh–এর রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটে সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে ৩ (তিন) মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি গঠন ও অনুমোদন দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, এই আহ্বায়ক কমিটি নির্ধারিত সময়ের মধ্যে ইউনিটের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করবে এবং পরবর্তী সময়ে আলোচনা ও মতামতের ভিত্তিতে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের উদ্যোগ নেবে।

অনুমোদিত আহ্বায়ক কমিটি (৩ মাসের জন্য):

দিলকুল ইপু — আহ্বায়ক

আলাউদ্দীন মোহাম্মদ — সদস্য সচিব

নাঈম হাসান — মুখ্য সংগঠক

জাকারিয়া ইসলাম সাঈম — সহ-সংগঠক

জাকির হাসান অপু — মুখপাত্র

ইব্রাহিম সামী জুতা — সহ-মুখপাত্র

নতুন কমিটির সদস্যদের প্রতি সংগঠনের কেন্দ্রীয় কমিটি আস্থা প্রকাশ করে আশা ব্যক্ত করেছে যে, তারা দায়িত্বশীলতা, স্বচ্ছতা ও ঐক্যের মাধ্যমে Red July–এর আদর্শ বাস্তবায়নে কার্যকর ভূমিকা রাখবেন।

এ বিষয়ে কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা আকাশ অভি বলেন,

“Red July বিশ্বাস করে সংগঠনের শক্তি আসে কর্মী ও কাঠামোর মাধ্যমে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইউনিটের এই আহ্বায়ক কমিটি ভবিষ্যতে একটি শক্তিশালী ও গণমুখী ইউনিট গড়ে তুলবে—এটাই আমাদের প্রত্যাশা।”

উল্লেখ্য, Red July Foundation Bangladesh সারাদেশে মানবিক, সামাজিক ও ন্যায়ভিত্তিক আন্দোলনে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
 

মন্তব্যসমূহ