সাবেক ডিজিএফআই প্রধান শেখ মামুন খালেদ গ্রেপ্তার: ইলিয়াস আলী গুম নিয়ে নতুন তথ্য
ঢাকা: সাবেক ডিজিএফআই মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল (অব.) শেখ মামুন খালেদ-কে গ্রেপ্তারের পর বিএনপি নেতা ইলিয়াস আলী-এর গুম সংক্রান্ত নতুন ও চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। গ্রেপ্তারের পর তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) এবং অন্যান্য রাষ্ট্রীয় গোয়েন্দা সংস্থা। জিজ্ঞাসাবাদে ইলিয়াস আলী গুমের বিষয়ে প্রশ্ন করা হলে তিনি নিজের সরাসরি সংশ্লিষ্টতা অস্বীকার করেন। তবে ঘটনার নেপথ্য, পরিকল্পনা এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন বলে তদন্ত সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। ডিবি ইতোমধ্যে তার দেওয়া তথ্য যাচাই-বাছাই শুরু করেছে। জিজ্ঞাসাবাদে শেখ মামুন খালেদ জানিয়েছেন, গুমের সিদ্ধান্ত আগেই নেওয়া হয়েছিল। ইলিয়াস আলী ভারতের টিপাইমুখ বাঁধ এবং বাংলাদেশের সঙ্গে একটি পার্শ্ববর্তী দেশের ট্রানজিট ও ট্রান্সশিপমেন্ট চুক্তির বিরুদ্ধে অবস্থান নেন এবং এ বিষয়ে আন্দোলনও করেন। এর ফলে তিনি তৎকালীন সরকারের রোষানলে পড়েন। তিনি আরও দাবি করেন, তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিএফআই প্রধান এবং র্যাবের মহাপরিচালককে গুমের নির্দেশনা দেন। পুরো অপারেশন বাস্তবায়ন করে র্যাব-১ ...
মন্তব্যসমূহ