ময়মনসিংহে ‘রেড জুলাই’-এর কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন
ময়মনসিংহ | ৩১ জানুয়ারি
আজ ৩১ জানুয়ারি সকাল ১০টায় ময়মনসিংহ শহরের জুলাই চত্বর (টাউন হল) প্রাঙ্গণে ‘রেড জুলাই’-এর উদ্যোগে আয়োজিত কর্মসূচি শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার ছাত্র-জনতা, শুভাকাঙ্ক্ষী ও সংগঠনের সহযোদ্ধারা অংশগ্রহণ করেন।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, এ কর্মসূচির মাধ্যমে ময়মনসিংহ বিভাগে ‘রেড জুলাই’-এর সাংগঠনিক অবস্থান ও ধারাবাহিক আন্দোলনের চেতনা আরও একবার স্পষ্টভাবে ফুটে ওঠে। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও শৃঙ্খলাপূর্ণ আচরণ কর্মসূচিকে সফল করে তোলে।
‘রেড জুলাই’ কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আকাশ অভি বলেন, সময় ও প্রতিকূলতা উপেক্ষা করে যাঁরা উপস্থিত থেকে কর্মসূচিকে সফল করেছেন—সকল ছাত্র-জনতা, শুভাকাঙ্ক্ষী ও সহযোদ্ধাদের প্রতি কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন জানানো হচ্ছে। তিনি আরও বলেন, “সংগ্রাম চলবে, ঐক্য অটুট থাকবে।”
কর্মসূচি শেষে আয়োজকরা ভবিষ্যতেও শান্তিপূর্ণ ও সংগঠিত কর্মসূচির মাধ্যমে সচেতনতা ও ঐক্যের বার্তা পৌঁছে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।








মন্তব্যসমূহ