ময়মনসিংহে ‘রেড জুলাই’ সংগঠনের সদর দপ্তরের অনুমোদন ও ৩ মাসের আহ্বায়ক কমিটি ঘোষণা



 ময়মনসিংহ প্রতিনিধি:

মানবতার পাশে, অন্যায়ের বিরুদ্ধে স্লোগানকে ধারণ করে কাজ করা স্বেচ্ছাসেবী ও মানবাধিকার সংগঠন রেড জুলাই ফাউন্ডেশন বাংলাদেশ-এর ময়মনসিংহ সদর দপ্তরের অনুমোদন প্রদান করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও সুসংগঠিত করার লক্ষ্যে আগামী ৩ (তিন) মাসের জন্য একটি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

সংগঠনের কেন্দ্রীয় কমিটির নির্দেশনায় গঠিত এই আহ্বায়ক কমিটির মাধ্যমে ময়মনসিংহ অঞ্চলে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম পরিচালিত হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

ঘোষিত আহ্বায়ক কমিটিতে দায়িত্বপ্রাপ্তরা হলেন—

১. আহ্বায়ক: মোঃ শওকত ফকির শাওন

২. সিনিয়র যুগ্ম আহ্বায়ক: নীর আলুল কাইয়ুম

৩. যুগ্ম আহ্বায়ক: মোঃ আলমগীর

৪. যুগ্ম আহ্বায়ক: মোঃ বুরহান

৫. যুগ্ম আহ্বায়ক: মোঃ রানা

৬. সদস্য সচিব: মোঃ মামুন মিয়া

৭. সাংগঠনিক সম্পাদক: মোঃ রুবেল মিয়া

৮. সহ-সাংগঠনিক সম্পাদক: মোঃ কায়সুল

৯. দপ্তর ও সমন্বয় সম্পাদক: মোঃ রাকিব মন্ডল

১০. প্রচার ও যোগাযোগ সম্পাদক: মোঃ আবু কাইছার আলম

১১. ক্রীড়া সম্পাদক: মোঃ নাজমুল হাসান

সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, এই আহ্বায়ক কমিটি আগামী তিন মাসের মধ্যে সাংগঠনিক কার্যক্রম বিস্তৃত করবে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে কাজ করবে।

রেড জুলাই ফাউন্ডেশন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি ও প্রতিষ্ঠাতা আকাশ অভি এবং সাধারণ সম্পাদক লামিয়া চৌধুরী কমিটির অনুমোদন প্রদান করেন।

সংগঠনের নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবগঠিত এই কমিটি মানবতার কল্যাণে ও অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

মন্তব্যসমূহ