রেড জুলাই নিউজের সংবাদ প্রতিনিধি হিসেবে যুক্ত হলেন লামিয়া চৌধুরী
মানবিকতা ও জনসেবার অঙ্গীকারকে সামনে রেখে রেড জুলাই নিউজ-এর সংবাদ প্রতিনিধি হিসেবে আনুষ্ঠানিকভাবে যুক্ত হলেন লামিয়া চৌধুরী। পরিবারসুলভ পরিবেশে প্রথমবারের মতো সহকর্মী হিসেবে কাজ করার মাধ্যমে তিনি রেড জুলাই নিউজ টিমের কার্যক্রমকে আরও গতিশীল করবেন বলে আমরা আশাবাদী।
সংবাদ কার্যক্রম, মানবিক সহায়তা ও মাঠপর্যায়ের বাস্তব চিত্র তুলে ধরতে তার ভূমিকা গুরুত্বপূর্ণ হবে। সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে তিনি এই দায়িত্ব পালন করবেন—এমন প্রত্যাশা আমাদের সকলের।
রেড জুলাই নিউজ পরিবারের পক্ষ থেকে তাকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তার আগামীর পথচলা হোক সফল, মানবিক ও কল্যাণমুখী।
সকলেই জানেন, Red July দীর্ঘদিন ধরে একটি সামাজিক সংগঠন হিসেবে নিষ্ঠা ও সুনামের সঙ্গে তার কার্যক্রম পরিচালনা করে আসছে। সেই ধারাবাহিকতা বজায় রেখে তথ্যভিত্তিক ও দায়িত্বশীল সাংবাদিকতার লক্ষ্যে আগামী দিনে Red July News–এর কার্যক্রম আরও বিস্তৃত করা হচ্ছে।
এরই অংশ হিসেবে দেশের প্রতিটি জেলা থেকে ২ (দুই) জন করে সংবাদ প্রতিনিধি নিয়োগ প্রদান করা হবে।
যারা সমাজ সচেতন, সত্যনিষ্ঠ সংবাদ পরিবেশনে আগ্রহী এবং সংগঠনের আদর্শে বিশ্বাসী—তাদেরকে এই দায়িত্বে যুক্ত করা হবে।
আগ্রহী প্রার্থীদের বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া খুব শিগগিরই জানানো হবে।
Red July News–এর সঙ্গে যুক্ত হয়ে সত্যের কণ্ঠস্বর হতে সবাইকে আহ্বান জানানো হচ্ছে।



মন্তব্যসমূহ