শিরোনাম: আগামী সপ্তাহেই NCP’র রেজিস্ট্রেশন পাওয়ার সম্ভাবনা

 


নিজস্ব প্রতিবেদক:

সবকিছু ঠিক থাকলে আগামী সপ্তাহেই বহুল প্রত্যাশিত রাজনৈতিক সংগঠন NCP (National Citizen Party) সরকারিভাবে রেজিস্ট্রেশন পেতে যাচ্ছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রেজিস্ট্রেশনের জন্য প্রয়োজনীয় যাবতীয় প্রক্রিয়া ইতোমধ্যেই শেষ হয়েছে এবং বর্তমানে চূড়ান্ত পর্যায়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হচ্ছে।


দলটির নেতাকর্মীরা জানান, রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পন্ন হলে রাজনৈতিক কর্মকাণ্ড আরও গতি পাবে। তারা বিশ্বাস করেন, এ রেজিস্ট্রেশন জনগণের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামকে আরও


বেগবান করবে।


একজন কেন্দ্রীয় নেতা বলেন, “আমরা

আশা করছি আগামী সপ্তাহেই শুভ সংবাদটি হাতে পাবো, ইনশাআল্লাহ। এই অর্জন আমাদের সকল সদস্য ও সমর্থকদের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণের দ্বার উন্মোচন করবে।”


রেজিস্ট্রেশন প্রাপ্তির খবরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ইতিমধ্যেই উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যাচ্ছে। তারা “✊ ইনকিলাব জিন্দাবাদ ✊” শ্লোগানে মুখরিত করে তুলছেন সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন প্ল্যাটফর্ম।https://youtu.be/Z3RDkLgonvI?si=y0BzJQjamBpiSTL7

মন্তব্যসমূহ