Link3-এর বিরুদ্ধে ভোক্তা অধিদপ্তরে অভিযোগ: ডাউনগ্রেড করতে জোর করে ৫০০ টাকা দাবি।
একই অভিযোগে দুটি মামলা, গ্রাহকদের জিম্মি করে টাকা আদায়ের অভিযোগনিউজ বডি
নিজস্ব প্রতিবেদক:দেশের শীর্ষস্থানীয় ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠান Link3 Technology Limited-এর বিরুদ্ধে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে অভিযোগ দায়ের করেছেন ময়মনসিংহ সদর উপজেলার বাসিন্দা মোঃ আকাশ মিয়া। অভিযোগে বলা হয়েছে, প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে প্যাকেজ ডাউনগ্রেড করার সময় জোরপূর্বক ৫০০ টাকা দাবি করছে।
অভিযোগকারী: আকাশ অভি বলেন, “Link3 প্যাকেজ আপগ্রেড করলে কোনো চার্জ নেয় না, কিন্তু ডাউনগ্রেড করতে গেলে গ্রাহকদের জিম্মি করে টাকা দাবি করা হয়। আমি লিখিত নীতিমালা বা সরকারি অনুমোদন চাইলে প্রতিষ্ঠানটি তা দিতে ব্যর্থ হয়েছে। বরং এসএমএস ও ফোনকলে জানানো হয়, ৫০০ টাকা না দিলে সেবা পরিবর্তন করা হবে না।”
তিনি আরও জানান, Link3-এর পাঠানো এসএমএস এবং কাস্টমার কেয়ারের কল রেকর্ডসহ প্রমাণ তিনি ভোক্তা অধিদপ্তরে জমা দিয়েছেন।
অভিযোগপত্রে দাবি করা হয়েছে—
অবৈধভাবে ৫০০ টাকা দাবি করার প্রক্রিয়া তদন্ত করে বন্ধ করা।
পূর্বে গ্রাহকদের কাছ থেকে নেওয়া অর্থ জরিমানা সহ ফেরত দেওয়া।
ভবিষ্যতে যেন গ্রাহকদের কাছ থেকে কোনো অবৈধ চার্জ দাবি না করা হয়, তার জন্য আইনগত ব্যবস্থা নেওয়া।
এদিকে, একই বিষয়ে ভোক্তা অধিদপ্তরে দুটি আলাদা মামলা দায়ের করা হয়েছে।
ভোক্তা অধিকারকর্মীরা বলছেন, দেশের ব্রডব্যান্ড সেক্টরে গোপন চার্জ ও ইচ্ছামতো টাকা আদায় ভোক্তা অধিকারের সুস্পষ্ট লঙ্ঘন। এ বিষয়ে সরকারের কঠোর নজরদারি জরুরি।



মন্তব্যসমূহ