মদনে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

মদনে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

নেত্রকোনা জেলার মদনে ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলাম (৩৫) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর সেন্টার চৌরাস্তা মোড়ে যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করে যৌথবাহিনী।

আরিফুল ইসলাম দক্ষিণপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে ও মদন ইউনিয়ন বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক। পুলিশের তথ্যমতে, তিনি গাইবান্ধার ২০১৩ সালের ডাকাতি মামলার আসামি। এ মামলায় গাইবান্ধা আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শামসুল আলম শাহ জানান—
“আরিফুল ইসলাম ২০১৫ সালে নেত্রকোনা সদর থানায় ইয়াবাসহ গ্রেফতার হন এবং ২০২৩ সালে আদালত তাকে ৮ বছরের কারাদণ্ড দেন। বর্তমানে তার বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন থানায় অর্ধডজন মামলা বিচারাধীন রয়েছে। আগামীকাল তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।”
মদনে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

মদনে ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | ১৭ সেপ্টেম্বর ২০২৫

নেত্রকোনা জেলার মদনে ডাকাতি মামলার আসামি আরিফুল ইসলাম (৩৫) গ্রেপ্তার হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় মদন পৌর শহরের জাহাঙ্গীরপুর সেন্টার চৌরাস্তা মোড়ে যাত্রীবাহী বাস থেকে তাকে আটক করে যৌথবাহিনী।

আরিফুল ইসলাম দক্ষিণপাড়া গ্রামের নূরুল ইসলামের ছেলে ও মদন ইউনিয়ন বিএনপির তথ্য ও প্রযুক্তি সম্পাদক। পুলিশের তথ্যমতে, তিনি গাইবান্ধার ২০১৩ সালের ডাকাতি মামলার আসামি। এ মামলায় গাইবান্ধা আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

“আরিফুল ইসলাম ২০১৫ সালে নেত্রকোনা সদর থানায় ইয়াবাসহ গ্রেফতার হন এবং ২০২৩ সালে আদালত তাকে ৮ বছরের কারাদণ্ড দেন। বর্তমানে তার বিরুদ্ধে চট্টগ্রামসহ দেশের বিভিন্ন থানায় অর্ধডজন মামলা বিচারাধীন রয়েছে। আগামীকাল তাকে নেত্রকোনা আদালতে পাঠানো হবে।”
— মোঃ শামসুল আলম শাহ, ওসি মদন থানা

মন্তব্যসমূহ