আর্থিক লাভ ও অনিয়মে আশ্রয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেয়ার অভিযোগ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে



আর্থিক লাভ ও অনিয়মে আশ্রয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেয়ার অভিযোগ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে

আর্থিক লাভ ও অনিয়মে আশ্রয়ে পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেয়ার অভিযোগ নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে

প্রকাশকাল: সেপ্টেম্বর ২১, ২০২৫ | Updated: সেপ্টেম্বর ২১, ২০২৫ | লেখক: নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেনের বিরুদ্ধে আর্থিক লাভ ও অনিয়মের আশ্রয় নিয়ে নিজের পছন্দের প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার অভিযোগ উঠেছে। অভিযোগ করেছেন দরপত্রে অংশ নেওয়া উইমেন ইনভাইরনমেন্ট এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (উইডু) প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী মো. আব্দুল আওয়াল হিমেল। তিনি পাবলিক প্রকিউরমেন্ট বিধিমালা (পিপিআর) ২০০৮ অনুযায়ী ক্রয়কারী (PE) প্রতিষ্ঠান বরাবর লিখিত অভিযোগ দাখিল করেন।

খোঁজ নিয়ে জানা যায়, এনডিআর বাজেটের অধীন ২০২৫-২৬ ও ২০২৬-২৭ অর্থবছরে ২৩ জন আউটসোর্সিং কর্মী নিয়োগের জন্য পাউবো নেত্রকোণা কার্যালয় দরপত্র আহ্বান করেন। ইজিপিতে ৩ জুলাই দুপুর ১২:৩০ মিনিটে দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। সাতটি প্রতিষ্ঠান দরপত্রে অংশগ্রহণ করে।

দরপত্রে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানসমূহ: ওয়ার্ল্ড সিকিউরিটি সলিউশন লি., উইমেন ইনভাইরনমেন্ট এন্ড ডেভলপমেন্ট অর্গানাইজেশন (উইডু), সাউয়াদ বিজনেস লাইন লি., মেসার্স গ্ল্যামার এন্টারপ্রাইজ, জেনিফার ট্রেড ইন্টারন্যাশনাল, গাউছিয়া ট্রেডার্স সিকিরিটি ক্লিয়ারিং এন্ড লজিস্ট্রিক সার্ভিসেস এবং ডাক্ট ইঞ্জিনিয়ারিং লি।

“আমি দেখেছি নির্বাহী প্রকৌশলী ডাক্ট ইঞ্জিনিয়ারিং লি. নামক অযোগ্য ফার্মকে জনবল নিয়োগের কাজ দিবে। আর্থিক বেনিফিটের জন্য এমন অযোগ্য প্রতিষ্ঠানকে কাজে লাগানো হচ্ছে। আমরা পিপিআরের নিয়ম অনুসরণ করে প্রতিবাদ জানাচ্ছি। প্রথমে ক্রয়কারী প্রতিষ্ঠানের কাছে অভিযোগ করেছি, পর্যায়ক্রমে চিফ ইঞ্জিনিয়ার, সচিব ও সিপিটিউ’র DG বা প্যানেল চেয়ারম্যানের কাছে আবেদন করব। প্রমাণাদি উপস্থাপন করে পূর্ণাঙ্গ রায় নেওয়ার চেষ্টা করব। সন্তুষ্ট না হলে আদালতের আশ্রয় নেব।”

অভিযোগে আরও বলা হয়েছে, যে প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার চেষ্টা করা হচ্ছে তার বিগত পাঁচ বছরের আউটসোর্সিং কার্যক্রম যাচাই করা হয়নি। Tender schedule এর section-2 অনুযায়ী, DUCT ENGINEERING LTD. এর আর্থিক প্রস্তাবনা VAT, TAX, AIT এবং ৫% সার্ভিস চার্জসহ বিবেচনায় নিলে নন-রেসপন্সিভ হওয়ার কথা ছিল। উল্টো ‘উইডু’ প্রতিষ্ঠান সমস্ত শর্ত পূরণ করেছে এবং সর্বনিম্ন দর প্রস্তাব করেছে।

পাউবোর নেত্রকোনার নির্বাহী প্রকৌশলী মো. সাখাওয়াত হোসেন জানিয়েছেন, অভিযোগটি তাদের হাতে আসলে অফিসিয়াল প্রসিডিউরের মাধ্যমে জবাব দেওয়া হবে। অন্য কিছু বলতে রাজি হননি।

মন্তব্যসমূহ