মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই — ডিসি মুফিদুল আলম
ময়মনসিংহের জেলা প্রশাসক মুফিদুল আলম বলেছেন, “খেলাধুলা মাদকের প্রতি আসক্তি কমাতে সাহায্য করে। তাই তরুণ-যুবকরা খেলার মাঠে ফিরলে মাদকের অভিশাপ থেকে সমাজকে রক্ষা করা সম্ভব। যুব সমাজকে খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে এখনই উদ্যোগী হওয়া প্রয়োজন।”বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকালে ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) যৌথভাবে আয়োজিত জাতীয় চ্যাম্পিয়নশিপ-২০২৫ এর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক এসব কথা বলেন। উদ্বোধনী খেলায় স্বাগতিক ময়মনসিংহ জেলা ৩-১ গোলে মানিকগঞ্জ জেলাকে হারায়।চ্যাম্পিয়নশিপের প্রতিটি গ্রুপের নামকরণ করা হয়েছে জুলাই শহীদদের নামানুসারে।জেলা প্রশাসক আরও বলেন—খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।তরুণরা খেলার মাঠে ব্যস্ত থাকলে মোবাইলের প্রতি আসক্তি কমবে এবং মাদকাসক্ত হওয়ার প্রবণতাও হ্রাস পাবে।সুস্থ সমাজ বিনির্মাণে তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা প্রয়োজনউদ্বোধনী পর্বে ময়মনসিংহ জেলা ফুটবল দল এবং মানিকগঞ্জ জেলা ফুটবল দলের খেলাটি দেখতে দুই জেলার হাজারো ফুটবলপ্রেমীর উপস্থিতিতে স্টেডিয়াম ছিল উৎসবমুখর, যা খেলোয়াড়দের মাঝে বাড়তি উদ্দীপনা যোগ করে।সংগঠনের প্রশংসাপত্রসংগঠন the red July – ময়মনসিংহ বিভাগীয় কমিটি জেলা প্রশাসকের বক্তব্যকে আন্তরিকভাবে সাধুবাদ জানিয়েছে। সংগঠনের পক্ষ থেকে বলা হয়—
> “ডিসি মহোদয়ের প্রজ্ঞাপূর্ণ বক্তব্য তরুণ সমাজকে খেলাধুলায় উৎসাহিত করবে এবং মাদকমুক্ত সমাজ গঠনে দিকনির্দেশনা হিসেবে কাজ করবে।”
সংগঠনের পোস্টে উল্লেখ করা হয়েছে—
> “আকাশ অভি, বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সংগঠক, the red July – ময়মনসিংহ বিভাগীয় কমিটি।”


মন্তব্যসমূহ