সিরাজদিখানে মাদ্রাসা ছাত্রের করুণ মৃত্যু, শিক্ষকদের ওপর হামলা
দুর্ভাগ্যজনক এ ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় কিছু অভিভাবক ও উত্তেজিত জনতা এ মৃত্যুর দায় শিক্ষকদের ওপর চাপিয়ে মাদ্রাসার কয়েকজন শিক্ষককে মারধর করে। এতে অন্তত কয়েকজন শিক্ষক আহত হন।
এ প্রসঙ্গে মাদ্রাসার এক শিক্ষক বলেন, “একজন শিক্ষক কখনোই চান না তাঁর ছাত্রের গায়ে একটি আঁচড়ও লাগুক। এটি একটি দুর্ঘটনা, কিন্তু আমাদের ওপর অন্যায়ভাবে হামলা চালানো হয়েছে।”
স্থানীয়রা জানান, বৈদ্যুতিক তারের অসতর্কতার কারণেই ছাত্রটির মৃত্যু হয়েছে। তবে ঘটনাকে কেন্দ্র করে উত্তেজিত অভিভাবকরা তাৎক্ষণিক ক্ষোভ প্রকাশ করে এ হামলা চালান।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।



মন্তব্যসমূহ