সজিবের ঘোষণা: “জীবন যাবে, জবান যাবে না”
The Red July ও ধর্ষণ প্রতিরোধ মঞ্চ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ালেন তিনি
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক আন্দোলনভিত্তিক প্ল্যাটফর্ম The Red July ও ধর্ষণ প্রতিরোধ মঞ্চ থেকে স্বেচ্ছায় সরে দাঁড়ানোর ঘোষণা দিলেন দীর্ঘদিন ধরে সক্রিয় কর্মী সজিব। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন, সংগঠনের সাথে থেকে তিনি কোনো আর্থিক সুবিধা নেননি বা ব্যক্তিগতভাবে লাভবান হননি।
“আমরা এক টাকাও নেইনি”https://youtu.be/Z3RDkLgonvI?si=N1cOYvZu5TaT-k-j
নিজ বক্তব্যে সজিব বলেন,
> “সংগঠনের নামে আমরা কারো কাছ থেকে একটাকাও নেইনি। মাঝে মাঝে এক বড় ভাই আমাদের কিছু সরঞ্জাম কিনে দিতেন। তার বাইরে আমরা কেবল সময়, শ্রম আর ত্যাগ দিয়েছি—কোনো কিছু পাওয়ার আশায় নয়, বরং দেশকে কিছু দেওয়ার জন্য।”
“আমার নাম প্রতিষ্ঠাতার সঙ্গে জড়াবেন না”
সংগঠনকে ঘিরে নানা সমালোচনার প্রেক্ষিতে তিনি স্বেচ্ছায় সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন।
> “আপনারা যেহেতু চান না আমি সংগঠনে থাকি কিংবা বলুক আমি প্রতিষ্ঠাতা—তাই আমি আজ থেকে আর কখনোই বলব না আমি প্রতিষ্ঠাতা। এমনকি আমার বন্ধু সাদও বলবে না।”
“ব্যক্তির সমস্যা সংগঠনে যেন না পড়ে”
তিনি আরও বলেন,
> “আমি চাই ব্যক্তিগত কোনো সমস্যা যেন সংগঠনের ক্ষতি না করে। তবে সংগঠনে থেকে কেউ যেন সংগঠনের সাথে বেইমানি না করে।”
রাজনীতির প্রতি অবস্থান
রাজনৈতিক পরিচয় পরিষ্কার করে সজিব জানান,
> “আমি কোনো রাজনৈতিক দলের সাথে জড়িত নই কিংবা কোনো দলের এজেন্ডা বাস্তবায়নেও রাজি নই। বাংলাদেশের রাজনীতি নোংরা রাজনীতি। আমি যা কথা দেই, সেটাই রাখি—জীবন যাবে, তবু জবান যাবে না।”
শেষবারের মতো শুভকামনা
সংগঠনের সদস্যদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সজিব বলেন,
> “আমার কাজে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন। আপনাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। সবার প্রতি অঢেল ভালোবাসা ও শুভকামনা রইলো। আল্লাহ হাফেজ।”



মন্তব্যসমূহ