“ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকে হুমকি, ময়মনসিংহ জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ব্রাঞ্চ)- ময়মনসিংহ এর আশ্বাস”

 


“ময়মনসিংহে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতাকে হুমকি, ময়মনসিংহ জেলা প্রশাসক ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম ব্রাঞ্চ)- ময়মনসিংহ এর আশ্বাস”

ময়মনসিংহ প্রতিনিধি:
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সাংগঠনিক ও The Red July – ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক, একই সঙ্গে NCP নেত্রকোনা জেলা কমিটির প্রধান সমন্বয়ক প্রার্থী আকাশ অভি ব্যক্তিগত মোবাইল নম্বরে হুমকির মুখে পড়েছেন।

আজ  রাত ২৮ সেপ্টেম্বর - ১১:২৯ মিনিটে হঠাৎ করে হোয়াটসঅ্যাপ মেসেজ ও কলের মাধ্যমে অশ্লীল ভাষায় তাকে উদ্দেশ্য করে হুমকি দেওয়া হয়। এ বিষয়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করার পর আরও হুমকি আসতে শুরু করে বলে জানান।

আকাশ অভি আরও বলেন, তিনি ময়মনসিংহ আলোচিত সাগর হত্যা মামলার একমাত্র সাক্ষী এবং ১৯ জুলাইয়ের আহত যোদ্ধা। এমন পরিস্থিতিতে তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি প্রশাসনের তাৎক্ষণিক সহযোগিতা কামনা করেন।

ঘটনার পরপরই ময়মনসিংহ জেলা প্রশাসক দ্রুত প্রতিক্রিয়া জানিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। পাশাপাশি ময়মনসিংহ পুলিশ সুপার (ক্রাইম ব্রাঞ্চ) সরাসরি ফোনে আকাশ অভির সঙ্গে কথা বলে খোঁজখবর নেন এবং সব ধরনের আইনগত সহায়তার আশ্বাস দেন।

এ বিষয়ে আকাশ অভি বলেন, “আমি ব্যক্তিগত নাম্বারে ধারাবাহিকভাবে হুমকি পাচ্ছি। এখন প্রশাসনের পক্ষ থেকে কতটুকু নিরাপত্তা ও সহায়তা পাব— সেটাই আমার সবচেয়ে বড় উদ্বেগ।”


মন্তব্যসমূহ