নেত্রকোনার যোদ্ধা ইমনের ভিডিও বার্তা ➤ এমসিকিউ কেন্দ্রীয় সংগঠক সোহাগের দুর্নীতি ফাঁস
নেত্রকোনা জেলা থেকে দীর্ঘদিন ধরে চলমান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রেক্ষাপটে জেলা পর্যায়ের যোদ্ধারা ও আহত যোদ্ধারা কেন্দ্রীয় সংগঠক প্রীতম সোহাগের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে ধরেছেন। অভিযোগকারীরা জানাচ্ছেন, সোহাগের হাতে দীর্ঘ সময় ধরে তারা মানসিক নির্যাতন ও দুর্নীতির শিকার হচ্ছেন।
দাবি সূত্রে জানা যায়, সমস্ত আহত ও আন্দোলনকারী যোদ্ধারা একযোগে প্রীতম সোহাগকে এনসিপি থেকে বহিষ্কার করার দাবি জানিয়েছেন। আন্দোলনকারীদের বক্তব্য, সংগঠনের স্বচ্ছতা এবং ন্যায়পরায়ণতা নিশ্চিত করতে এই ব্যবস্থা অত্যন্ত জরুরি।
এদিকে, জেলা পর্যায়ের নেতারা ঘটনাটি সম্পর্কে মন্তব্য এড়াচ্ছেন এবং বিষয়টি কেন্দ্র পর্যায়ে আলোচনার জন্য পাঠানো হয়েছে।


মন্তব্যসমূহ