নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে সেবার মানোন্নয়নে কার্যক্রম


নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে স্বেচ্ছাসেবীদের উদ্যোগে সেবার মানোন্নয়নে কার্যক্রম


স্টাফ রিপোর্টার: শেখ সাবিকুন্নাহার অনন্য

https://youtube.com/@akashovi478?si=CrZXZmpKxA7yDe4W

নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে সেবার মান উন্নয়ন, রোগী ও স্বজনদের ভোগান্তি নিরসন এবং হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে একযোগে কাজ করে যাচ্ছে জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।


স্বেচ্ছাসেবীরা জানান, হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও স্বজনরা নানা ধরনের ভোগান্তির শিকার হচ্ছেন। এসব সমস্যার সমাধানে তারা সরাসরি ভুক্তভোগীদের মতামত সংগ্রহ করছেন। আগামীকাল হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়গুলো অবগত করে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণের চেষ্টা করা হবে বলেও জানানো হয়েছে।


আজকের কর্মসূচিতে অংশগ্রহণকারী সকল সামাজিক সংগঠন ও স্বেচ্ছাসেবীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আয়োজকরা বলেন, “আমরা চাই ইতিবাচক পরিবর্তন। এজন্য কাজের মধ্যে শৃঙ্খলা বজায় রাখা, সুন্দর ব্যবহার করা এবং সহমর্মিতা দেখানো জরুরি।”


হাসপাতাল পর্যবেক্ষণে গিয়ে স্বেচ্ছাসেবীরা বেশ কিছু সমস্যা ও অভিযোগ চিহ্নিত করেছেন, যা ইতোমধ্যে হাসপাতাল কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া সক্রিয় স্বেচ্ছাসেবীদের জন্য আইডি কার্ড প্রদানেরও ঘোষণা দেওয়া হয়েছে।


স্বেচ্ছাসেবীরা আশা প্রকাশ করেছেন, এ উদ্যোগের মাধ্যমে রোগী ও স্বজনদের দুর্ভোগ অনেকটাই কমে আসবে এবং হাসপাতালের সার্বিক সেবার মান আরও উন্নত হবে।

মন্তব্যসমূহ