মাগুরায় জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের হত্যা মামলার আসামির জামিনে জামায়াত আমিরের সুপারিশ


মাগুরা প্রতিনিধি:

জুলাই গণঅভ্যুত্থানে মাগুরায় শহীদ আহাদ ও সুমন হত্যাকাণ্ডের অন্যতম আসামি মো: সোহেল মিয়ার পক্ষে সুপারিশ করেছেন মাগুরা জেলা জামায়াতের আমির বাকের।


সম্প্রতি প্রকাশিত এক প্রত্যয়নপত্রে জেলা আমির বাকের উল্লেখ করেন, "সোহেল মিয়া আমাদের সাংগঠনিক পরিবারের একজন সদস্য।" ওই প্রত্যয়নপত্রে তাকে জামিন প্রদানের জন্য সুপারিশও করা হয়েছে।


প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের সময় মাগুরায় সংঘর্ষে অংশ নেওয়া কয়েকজনের হাতে নির্মমভাবে নিহত হন আহাদ ও সুমন। এ ঘটনায় দায়ের হওয়া মামলার আসামি সোহেল মিয়ার বিরুদ্ধে হত্যার অভিযোগ রয়েছে।


স্থানীয় রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা সৃষ্টি হয়েছে।
 

মন্তব্যসমূহ