নেত্রকোনায় দ্য রেড জুলাই জেলা কমিটি গঠিত, এক বছরের জন্য অনুমোদন

দ্য রেড জুলাই নেত্রকোনা জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত

Red July News Portal

দ্য রেড জুলাই নেত্রকোনা জেলা পূর্ণাঙ্গ কমিটি অনুমোদিত

🗓️ প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫ | 📍 নেত্রকোনা প্রতিনিধি

দ্য রেড জুলাই সংগঠনের নেত্রকোনা জেলা পূর্ণাঙ্গ কমিটি আগামী এক বছরের জন্য অনুমোদিত হয়েছে।

সংগঠনের জেলা কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ আলি উদ্দিন রানামী, সহ-সভাপতি হয়েছেন মুস্তাকিন বিল্লাহ হাবিবি এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন সালমান হোসাইন

এছাড়াও সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদকসহ বিভিন্ন পদে জেলার তরুণ ও সক্রিয় কর্মীরা অন্তর্ভুক্ত হয়েছেন।

ময়মনসিংহ বিভাগীয় আহ্বায়ক ও কেন্দ্রীয় সংগঠক আকাশ অভি-র তত্ত্বাবধানে এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়।

দ্য রেড জুলাই কেন্দ্রীয় কমিটি জানায়, জুলাই বিপ্লবের ইতিহাস ও চেতনা ধরে রেখে সামাজিক, সাংস্কৃতিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনাই হবে নবগঠিত কমিটির মূল লক্ষ্য।

মন্তব্যসমূহ