ময়মনসিংহে বিএনপি নেতা সৌরভের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট
ময়মনসিংহে বিএনপি নেতা সৌরভের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাট
ক্রাইম রিপোর্টার,, আকাশ অভি
ময়মনসিংহ শহরের পাটগুদাম জে.সি. গুহ রোড এলাকায় বিএনপির ১৮ নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ তানভীর তাহের সৌরভের বাড়িতে সন্ত্রাসী হামলা, ভাঙচুর, লুটপাট ও নির্যাতনের ঘটনা ঘটেছে। এ ঘটনায় সৌরভের স্ত্রী মোছাঃ অন্নি আক্তার কোতোয়ালী থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে বলা হয়, দীর্ঘদিন ধরে স্থানীয় চিহ্নিত মাদক ব্যবসায়ী রুবেল মিয়া, রুমান মিয়া, রোজেন মিয়াসহ কয়েকজন এলাকায় মাদক সেবন ও বিক্রি করে আসছিল। বিএনপি নেতা সৌরভ এ বিষয়ে বাধা দিলে এর জের ধরে গত ১৩ সেপ্টেম্বর রাত ৭টার দিকে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে তার বাড়িতে হামলা চালানো হয়।
হামলাকারীরা গেইট ভাঙচুরসহ প্রায় ৩৫ হাজার টাকার ক্ষতি করে। সৌরভের অনুপস্থিতিতে তার স্ত্রী অন্নি আক্তারকে মারধর, টানাহেঁচড়া করে শ্লীলতাহানি ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
অভিযোগে আরও উল্লেখ করা হয়েছে, হামলাকারীরা ঘরের আসবাবপত্র ভাঙচুর করে নগদ ২ লাখ ৬৫ হাজার টাকা ও সাড়ে ৭ ভরি স্বর্ণালংকার (মূল্য প্রায় ১২ লাখ ১০ হাজার টাকা) লুট করে নিয়ে যায়। এমনকি ভুক্তভোগীর কোলে থাকা সাত মাস বয়সী শিশুকে ছুঁড়ে ফেলে হত্যাচেষ্টাও চালানো হয়।
ঘটনায় নামীয় আসামিদের পাশাপাশি আরও ৬-৭ জন অজ্ঞাতপরিচয় ব্যক্তি অংশ নেয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ বিষয়ে ভুক্তভোগীরা জানিয়েছেন, ঘটনার প্রত্যক্ষদর্শী সাক্ষী রয়েছেন এবং তদন্তে সত্যতা প্রমাণ করা সম্ভব হবে।
https://youtube.com/@akashovi478?si=CrZXZmpKxA7yDe4W



মন্তব্যসমূহ