পোস্টগুলি

পবিত্র রমজানে এতিম শিশুদের নিয়ে ইফতার আয়োজন — মানবতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল “প্রিয় ৯০ টেলিভিশন ইন্টারন্যাশনাল” গ্রুপ 🌙

ছবি
  নিউজ রিপোর্ট : Red July news আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের ১৪তম দিনে মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে এবং সকলের আন্তরিক সহযোগিতায় এতিম শিশুদের নিয়ে এক হৃদয়স্পর্শী ইফতার মাহফিলের আয়োজন করেছে “প্রিয় ৯০ টেলিভিশন ইন্টারন্যাশনাল” গ্রুপ। এই মানবিক উদ্যোগে অংশ নিতে পেরে সংশ্লিষ্ট সকলেই মহান আল্লাহর দরবারে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। আলহামদুলিল্লাহ। 🤲🌙 এতিম শিশুদের মুখে হাসি ফোটানো এবং তাদের সাথে ইফতার ভাগ করে নেওয়ার মতো মহৎ কাজে অংশগ্রহণ করা নিঃসন্দেহে অত্যন্ত আনন্দের ও সৌভাগ্যের বিষয়। এই উদ্যোগের মাধ্যমে মানবতা, সহমর্মিতা ও ভ্রাতৃত্ববোধের এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করা হয়েছে। এই মহৎ আয়োজন সফলভাবে সম্পন্ন করার জন্য গ্রুপের সম্মানিত আন্তর্জাতিক উপদেষ্টা মণ্ডলী, সম্মানিত উপদেষ্টা, এডমিন চিফ মোহাম্মদ মুনজুরুল আলম এবং সকল এডমিন বন্ধুদের প্রতি জানানো হয়েছে আন্তরিক কৃতজ্ঞতা ও অভিনন্দন। তাদের সম্মিলিত প্রচেষ্টায় এতিম শিশুদের জন্য এই ইফতার মাহফিল আনন্দঘন ও স্মরণীয় হয়ে উঠেছে। ❤️ আয়োজকদের পক্ষ থেকে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করা হয়— তিনি যেন এই মহৎ কাজকে কবুল করেন এবং এ...

নেত্রকোনায় গরিব অসহায় পরিবারের জমি দখলের চেষ্টার অভিযোগ; রাতেই পুলিশের অভিযানে স্বস্তি ফিরেছে এলাকায়

ছবি
🔴 আইনি লড়াইয়ের মধ্যেই অসহায় পরিবারের আর্তনাদ নেত্রকোনা সদর উপজেলায় একটি গরিব ও অসহায় পরিবারের ক্রয়কৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টার অভিযোগে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী রুমুর রানী সাহা (৫২) অভিযোগ করেছেন, দীর্ঘদিন ধরে তাদের বৈধভাবে ক্রয়কৃত জমি দখলের চেষ্টা চালানো হচ্ছে। ভুক্তভোগী পরিবার অত্যন্ত গরিব ও অসহায় বলে জানা গেছে। জীবনের সঞ্চয় দিয়ে কেনা জমি রক্ষা করতে তারা দীর্ঘদিন ধরে আইনি লড়াই চালিয়ে যাচ্ছেন। ভুক্তভোগীর বক্তব্য অনুযায়ী, তিনি ২০০৭ সালে রাজ্জাক নামের এক ব্যক্তির কাছ থেকে সাড়ে তিন শতাংশ জমি ক্রয় করেন। কিন্তু পরবর্তীতে বিবাদীপক্ষ ওই জমির উপর অবৈধ দখল প্রতিষ্ঠার চেষ্টা চালায় বলে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আগেই আদালতে মোকদ্দমা নং-৮৪/২০২৩ দায়ের করা হয়। 🔴 হামলা ও জোরপূর্বক দখল চেষ্টার অভিযোগ অভিযোগে বলা হয়েছে, বিবাদী প্রাননাথ চন্দ্র সরকার (৬২) এবং হাজী সেলিম (৫০) সহ তাদের সহযোগীরা দীর্ঘদিন ধরে জমি দখলের জন্য চাপ সৃষ্টি করে আসছিলেন। সর্বশেষ ২০২৫ সালের ২৩ জানুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টায় বিবাদীপক্ষ ওই জমিতে উপস্থিত হয়ে ভুক্তভোগীর পরিবারের সদস্যদের মারধর ক...

নেত্রকোণায় মেয়র প্রার্থী রনি খানের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ, আইনি পদক্ষেপের ঘোষণা

ছবি
প্রকাশিত: ৫ মার্চ ২০২৬ | স্টাফ রিপোর্টার | RedJulyNews নেত্রকোণা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে মেয়র প্রার্থী রনি খানের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সংশ্লিষ্ট প্রার্থী অভিযোগগুলোকে “ভিত্তিহীন, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচার” দাবি করে আইনগত পদক্ষেপ গ্রহণের ঘোষণা দিয়েছেন। সম্প্রতি একটি অনলাইন পোস্টে পৌরসভার বিভিন্ন সেবামূলক কার্যক্রমে অনিয়ম ও অবৈধ অর্থ আদায়ের অভিযোগ তুলে তার নাম উল্লেখ করা হয়। পোস্টটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় প্রতিক্রিয়া সৃষ্টি হয়। 📌 রনি খানের বক্তব্য রনি খান বলেন— “আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। কেউ একটি অভিযোগও প্রমাণ করতে পারবে না— আমি প্রকাশ্যে চ্যালেঞ্জ জানাচ্ছি। প্রমাণ ছাড়া মানহানিকর প্রচারণা চালালে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।” তিনি আরও জানান, তার সম্মানহানি ও হয়রানির অভিযোগে ইতোমধ্যে সংশ্লিষ্ট থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। প্রয়োজনে মানহানি ও সাইবার অপরাধ সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করা হবে বলেও উল্লেখ করেন তিনি। 📌 স্থান...

ছাত্রলীগ করায় ছেলেকে ত্যাজ্য ঘোষণা করলেন বাবা

ছবি
  নিজস্ব প্রতিবেদক, ঝিনাইদহ ঝিনাইদহে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকায় নিজের ছেলেকে ত্যাজ্য ঘোষণা করেছেন এক বাবা। গত সোমবার (২ মার্চ) দুপুরে ঝিনাইদহ জেলা নোটারি পাবলিক কার্যালয়ে উপস্থিত হয়ে হলফনামার মাধ্যমে এ ঘোষণা দেন মো. আবু জাফর। হলফনামা সূত্রে জানা যায়, ঝিনাইদহ সদর উপজেলার পোড়াহাটী ইউনিয়নের আড়ুয়াকান্দী গ্রামের ব্যবসায়ী মো. আবু জাফর তার ছেলে মো. নাহিদ হাসান সবুজকে ত্যাজ্যপুত্র হিসেবে ঘোষণা করেছেন। অভিযুক্ত নাহিদ হাসান সবুজ ঝিনাইদহ সরকারি কেসি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। হলফনামায় মো. আবু জাফর উল্লেখ করেন, তার পুত্র দীর্ঘদিন ধরে তার অবাধ্য এবং অবান্তর জীবনযাপন করে আসছিলেন। তিনি বর্তমানে পরিবারের সঙ্গে বসবাস করেন না এবং নিজের খেয়ালখুশিমতো আলাদা থাকেন। তিনি আরো উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময় ছাত্রলীগকে নিষিদ্ধ করা সত্ত্বেও নাহিদ হাসান এই সংগঠনের বিভিন্ন কার্যক্রমে লিপ্ত ছিলেন। বিশেষ করে গত ২১ ফেব্রুয়ারি ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের কার্যালয়ের কার্যক্রম পুনরায় চালু করার প্রক্রিয়ায় সবুজের সক্রিয় অংশগ্রহণের সংবাদ পাওয়ার পর তাক...

ময়মনসিংহে ফিরলেন পরিচিত পুলিশ কর্মকর্তা

ছবি
  সদর কোতোয়ালি মডেল থানায় নতুন দায়িত্বে ওসি শিবিরুল ইসলাম ময়মনসিংহে পুনরায় যোগদান করলেন কোতোয়ালি মডেল থানার সাবেক ওসি মুহাম্মদ শিবিরুল ইসলাম। নেত্রকোনা জেলায় দীর্ঘদিন কর্মরত থাকার পর এবার তিনি পুনরায় ময়মনসিংহ জেলায় বদলি হয়ে এসেছেন। স্থানীয়রা তাকে দায়িত্বপরায়ণ ও পেশাদারিত্বপূর্ণ কর্মকর্তা হিসেবে চেনে। নতুন কর্মস্থলে তার সাফল্যমণ্ডিত ও ফলপ্রসূ দায়িত্ব পালন কামনায় সদর কোতোয়ালি মডেল থানার পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে।

🚨 ময়মনসিংহে মাদক ও ছিনতাইয়ের অভিযোগে উদ্বেগ 🚨

ছবি
  নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ: ময়মনসিংহ শহরের নতুন বাজার রেললাইন থেকে টাউন হল এলাকাজুড়ে রাতের আঁধারে ছিনতাই, মারধর ও কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে স্থানীয়দের মধ্যে চরম উদ্বেগ সৃষ্টি হয়েছে। এলাকাবাসীর অভিযোগ, সাম্প্রতিক সময়ে এই এলাকায় অপরাধমূলক কর্মকাণ্ড বেড়ে যাওয়ায় সাধারণ মানুষ আতঙ্কের মধ্যে চলাফেরা করছেন। স্থানীয় সূত্রে জানা যায়, রাত গভীর হলে কিছু কিশোর গ্যাং সদস্য দলবদ্ধভাবে রাস্তায় অবস্থান নেয় এবং পথচারীদের লক্ষ্য করে ছিনতাইয়ের চেষ্টা চালায়। ইতোমধ্যে কয়েকজনের কাছ থেকে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। বাধা দিতে গেলে মারধরের ঘটনাও ঘটেছে বলে জানা গেছে। এছাড়া এলাকাবাসীর অভিযোগ, “মিজাত” নামের এক ব্যক্তি ইয়াবা ব্যবসা ও রাতের ছিনতাই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারেন বলে সন্দেহ করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো প্রশাসনের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, আইনশৃঙ্খলা বাহিনী নিয়মিত টহল জোরদার করলে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিলে পরিস্থিতির উন্নতি সম্ভব। এ বিষয়ে ময়মনসিংহ জেলা প...

🇮🇷 🚨 Iran's Revolutionary Guards said on Monday their missile attacks have targeted the office of ‘Israeli’ Prime Minister Benjamin Netanyahu and the headquarters of the ‘Israeli’ air force commander. Read more in the comment section below 👇

ছবি