আজ বুধবার, ০৬ মে, ২০২৬ | সত্যের সন্ধানে রেড জুলাই নিউজ
ব্রেকিং নিউজ
দেশ বিদেশের সর্বশেষ আপডেট পেতে রেড জুলাই নিউজের সাথেই থাকুন... সঠিক সংবাদ সবার আগে।

📢 একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি তথ্য 🎓 প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে। 💰 উচ্চ মাধ্যমিক (একাদশ) ও সমমান পর্যায়ে ভর্তি সহায়তা: ৬,০০০ টাকা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত:

 



📢 একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সরকারি তথ্য


🎓 প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের জন্য ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে।


💰 উচ্চ মাধ্যমিক (একাদশ) ও সমমান পর্যায়ে ভর্তি সহায়তা: ৬,০০০ টাকা


📌 আবেদন পদ্ধতি: সম্পূর্ণ অনলাইনে


✅ আবেদনের আগে নির্ধারিত প্রত্যয়ন/সুপারিশ ফরম ডাউনলোড করে প্রিন্ট করতে হবে এবং যে শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি হয়েছেন/ভর্তি হবেন, সেই শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানের সুপারিশ নিতে হবে।


📄 এরপর প্রয়োজনীয় কাগজপত্রসহ অনলাইনে আবেদন করতে হবে।


প্রয়োজনীয় কাগজপত্রের মধ্যে রয়েছে:


• শিক্ষার্থীর ছবি

• শিক্ষার্থীর স্বাক্ষর

• জন্ম নিবন্ধন সনদ

• অভিভাবকের জাতীয় পরিচয়পত্র

• প্রযোজ্য ক্ষেত্রে শিক্ষার্থীর জাতীয় পরিচয়পত্র

• স্থানীয় জনপ্রতিনিধির প্রত্যয়ন

• ব্যাংক হিসাব/ব্যাংক স্টেটমেন্ট

• শিক্ষা প্রতিষ্ঠান প্রধানের সুপারিশ


🔗 সরকারি অনলাইন আবেদন:

"ই-ভর্তি সহায়তা — আবেদন করুন" (https://reference-url-citation.invalid/1)


📄 সরকারি প্রত্যয়ন/সুপারিশ ফরম ও নির্দেশিকা:

"ভর্তি সহায়তার নির্দেশিকা ও আবেদন ফরম" (https://reference-url-citation.invalid/2)


📢 সরকারি বিজ্ঞপ্তি:

"২০২৬ সালের উচ্চ মাধ্যমিক ও সমমান পর্যায়ের ভর্তি সহায়তার বিজ্ঞপ্তি" (https://reference-url-citation.invalid/3)


⚠️ আবেদন করার আগে অবশ্যই সরকারি ওয়েবসাইটের নির্দেশনা ও বিজ্ঞপ্তি ভালোভাবে পড়ে নিন।


📌 তথ্যটি প্রয়োজনীয় মনে হলে একাদশ শ্রেণিতে ভর্তি হওয়া শিক্ষার্থী ও অভিভাবকদের কাছে শেয়ার করুন।

🔴 ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত:

 


ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে হাসপাতালের নতুন ৯ তলা ভবনের ৬ষ্ঠ তলার শিশু ওয়ার্ডে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে। �


আগুনের ঘটনায় হাসপাতালজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। রোগী, স্বজন ও হাসপাতালের কর্মীদের মধ্যে তৈরি হয় উদ্বেগ ও উৎকণ্ঠা। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে কাজ করেন। �



তবে অগ্নিকাণ্ডের সঠিক কারণ, ক্ষয়ক্ষতির পরিমাণ এবং হতাহতের বিষয়ে বিস্তারিত তথ্য এখনো নিশ্চিত হওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে বিস্তারিত তথ্য পাওয়া গেলে তা পরবর্তীতে জানানো হবে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল নগরীর একটি গুরুত্বপূর্ণ সরকারি হাসপাতাল। Mymensingh Medical College Hospital

**Red July News-এর পক্ষ থেকে সবার নিরাপত্তা ও সুস্থতা কামনা করছি। মহান আল্লাহ সবাইকে হেফাজত করুন।**

SSC রেজাল্ট ফেল থেকে পাস করিয়ে দেওয়ার নামে ৫০০০ টাকা—‘প্রতারক’ চক্রের ফাঁদে শিক্ষার্থীরা! 🚨

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত:

 


ময়মনসিংহ শিক্ষা বোর্ডে এসএসসি খাতা মূল্যায়নে শিক্ষক নিয়োগ নিয়ে অভিযোগ ময়মনসিংহ শিক্ষা বোর্ডের এসএসসি পরীক্ষার খাতা মূল্যায়নের জন্য শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। বিস্তারিত অতি শীঘ্রই সামনে আনা হবে।

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত:

 




​ময়মনসিংহে যুবলীগের ঝটিকা মিছিল: ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জসহ ২৭ পুলিশ সদস্যের একযোগে বদলি ও জেলা পুলিশের ব্যাখ্যা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত:

 





নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ:

ময়মনসিংহ নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাধীন এলাকায় কার্যক্রম নিষিদ্ধ সংগঠন যুবলীগের ঝটিকা মিছিলের ঘটনায় দায়িত্ব অবহেলার অভিযোগে ফাঁড়ির ইনচার্জসহ ২৭ জন কর্মকর্তা ও সদস্যকে একযোগে প্রত্যাহার ও বদলি করা হয়েছে। তবে এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরের বিপরীতে 'ফ্যাক্ট ক্লারিফিকেশন' বা স্পষ্টীকরণ দিয়েছে জেলা পুলিশ।

​বদলি ও প্রত্যাহারের নেপথ্য ঘটনা:

পুলিশ সূত্র জানায়, গত ২১ আগস্ট ২০২৬ তারিখে ময়মনসিংহের কোতোয়ালি থানাধীন নগরীর ১ নম্বর পুলিশ ফাঁড়ির আওতাধীন গাঙ্গিনারপাড় এলাকায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করেন। এই ঘটনার পরপরই ফাঁড়িতে দায়িত্ব পালনরত পুলিশ সদস্যদের ভূমিকা ও নিরাপত্তা নিয়ে প্রশ্ন ওঠে।

​এরই প্রেক্ষিতে দায়িত্ব পালনে অবহেলার অভিযোগে গত ২৪ আগস্ট রাতে ১ নম্বর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহাবুব মিল্কী, চারজন উপপরিদর্শক (এসআই), পাঁচজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ১৭ জন কনস্টেবলসহ মোট ২৭ জনকে পৃথক অফিস আদেশে জনস্বার্থে জেলার বিভিন্ন থানা ও ইউনিটে বদলি করা হয়। দ্রুতই ওই ফাঁড়িতে নতুন পুলিশ সদস্যদের পদায়ন করা হবে বলে জানিয়েছে জেলা পুলিশ। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গত চার দিনে পুলিশ অভিযান চালিয়ে ২০ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে।

​জেলা পুলিশের 'ফ্যাক্ট ক্লারিফিকেশন':

এদিকে ২৭ পুলিশ সদস্যের একসঙ্গে এই বদলি নিয়ে সংবাদ প্রকাশের পর জেলা পুলিশ থেকে আনুষ্ঠানিক 'ফ্যাক্ট ক্লারিফিকেশন' জানানো হয়েছে। জেলা পুলিশের দাবি, এসব বদলির সঙ্গে ২১ আগস্টের যুবলীগের মিছিলের সরাসরি কোনো সম্পর্ক নেই।

​জেলা পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয় যে, ময়মনসিংহ জেলা পুলিশের স্বাভাবিক প্রশাসনিক কার্যক্রমের অংশ হিসেবেই বিভিন্ন থানা, ফাঁড়ি ও ইউনিটে নিয়মিত বদলি কার্যক্রম পরিচালিত হয়ে থাকে। এরই ধারাবাহিকতায় গত ১৯ ও ২০ আগস্ট ২০২৬ তারিখে পৃথক আদেশের মাধ্যমে পুলিশ সদস্যদের এই বদলি করা হয়। ফলে বদলি আদেশ দুটিকে ২১ আগস্টের মিছিলের সঙ্গে সম্পৃক্ত করে কোনো ধরনের মনগড়া তথ্য প্রকাশ না করার জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।


নেত্রকোণায় অনলাইন জুয়ায় জড়িত অভিযোগে ৩ জন আটক: মোবাইল ও স্ক্রিনশট জব্দ।

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত:

 



নেত্রকোণা প্রতিনিধি:

​নেত্রকোণা সদরে অভিযান চালিয়ে অনলাইন জুয়া খেলার অপরাধে ৩ জনকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

​রবিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোণা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের চল্লিশা বাজারে জুয়েল মিয়ার দোকানে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল সেখানে হানা দিয়ে জুয়া খেলারত অবস্থায় তাদেরকে আটক করে।

​আটককৃতরা হলেন:

​মোমেন মিয়া (পিতা: আবুল কাশেম, গ্রাম: নূরুলিয়া)

​রমজান আলী (পিতা: আব্দুল জব্বার, গ্রাম: চল্লিশা বাজার)

​জাহাঙ্গীর আলম (পিতা: গিয়াস উদ্দিন, গ্রাম: লাইট চরপাড়া)

​পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে আসামিদের কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত ৩টি মোবাইল ফোন এবং জুয়া সংক্রান্ত ১১১ পাতা স্ক্রিনশট জব্দ করা হয়।

​এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে জুয়া প্রতিরোধ আইন অনুযায়ী মামলা দায়ের করে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ময়মনসিংহে পোষ্য বিড়ালের চিকিৎসায় ‘অবহেলার’ জেরে হামলা, সাইবার ও যৌন হয়রানির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত:

 



ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ নগরের কোতোয়ালি মডেল থানায় পোষ্য বিড়ালের চিকিৎসায় অবহেলা ও মৃত্যুর অভিযোগের জেরে সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানি, সাইবার হয়রানি এবং চেম্বারে হামলার অভিযোগে কোতোয়ালি মডেল থানায় একটি লিখিত আবেদন করা হয়েছে।

​অভিযোগ সূত্রে জানা যায়, গত ১৭ আগস্ট ২০২৬ তারিখে ভেটেরিনারি চিকিৎসক আব্দুল হান্নান, তাঁর চেম্বারের কর্মচারী মাইনুল এবং  অভিযুক্ত ব্যক্তিরা নগরের কেওয়াটখালী বাজার সংলগ্ন এলাকার চেম্বারে একটি পোষ্য গর্ভবতী পারশিয়ান বিড়ালের চিকিৎসায় যথাযথ সতর্কতা ও প্রয়োজনীয় চিকিৎসা পদ্ধতি অনুসরণ না করায় বিড়ালটির শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং পরবর্তীতে তার মৃত্যু হয়।

​এই ঘটনার বিষয়ে থানায় অভিযোগ দেওয়ার পর উভয় পক্ষের মধ্যে উত্তেজনা তৈরি হয়। অভিযোগ রয়েছে, অভিযুক্ত ভেটেরিনারি চিকিৎসক আব্দুল হান্নান, তাঁর চেম্বারের কর্মচারী মাইনুল এবং  কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগমাধ্যমে মানহানিকর পোস্ট ও কমেন্ট করেন এবং অশালীন বার্তা পাঠান।

​পরবর্তীতে গত ২০ আগস্ট বিকেল সাড়ে চারটার দিকে বিষয়টি নিয়ে কথা বলতে গেলে অভিযুক্ত চেম্বারের কর্মচারী মাইনুল ও অজ্ঞাতনামা ১০/১২ জন লোক অতর্কিত চড়াও হন এবং ধাক্কাধাক্কি ও শারীরিকভাবে লাঞ্ছিত করার চেষ্টা করেন। এ সময় অশালীন আচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলেও অভিযোগ করা হয়েছে।

​পরিস্থিতি আশঙ্কাজনক হয়ে উঠলে ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানানো হয়। পরে পুলিশ ও স্থানীয় এলাকাবাসী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

​এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানানো হয়েছে।